তিন দফা দাবিতে দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। গতকাল বুধবার রাতে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করে আন্দোলনরত শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম প্রকৌশল অধিকার আন্দোলন।
ঘোষণায় বলা হয়, বুয়েটসহ দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার থেকে শাটডাউন কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে। তবে আজ বৃহস্পতিবার বুয়েটে সাপ্তাহিক বন্ধ থাকায় সেখানে কার্যত কর্মসূচি পালিত হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের এক শিক্ষার্থী জানান, দুপুরে সার্বিক বিষয় নিয়ে একটি বৈঠক হবে। সেখানে পরবর্তী কর্মসূচি চূড়ান্ত হবে। তবে বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত শিক্ষার্থীরা শাহবাগ অবরোধে নামেননি কিংবা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একত্রিত হননি।
প্রকৌশলের শিক্ষার্থীদের তিন দাবির মধ্যে রয়েছে— ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে ‘প্রকৌশলী’ লিখতে না দেওয়া, ডিপ্লোমা প্রকৌশলীদের কাউকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত করা যাবে না এবং দশম গ্রেডের চাকরিতে ঢোকার ক্ষেত্রে স্নাতক প্রকৌশলীদের সুযোগ দিতে হবে।
এদিকে গতকাল বুধবার বিকেলে শাহবাগ ইন্টারকন্টিনেন্টালের সামনে এক সংবাদ সম্মেলনে আরও পাঁচ দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন প্রকৌশল শিক্ষার্থীরা।
দাবির মধ্যে রয়েছে—১) প্রকৌশল আন্দোলনের শিক্ষার্থীদের ওপর বর্বরোচিত এবং ন্যক্কারজনক হামলার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে আন্দোলনকারীদের সামনে এসে উক্ত ঘটনার জন্য ক্ষমা চাইতে হবে এবং জবাবদিহি করতে হবে।
২) প্রজ্ঞাপনের মাধ্যমে ইতিপূর্বে গঠিত কমিটিকে অনুপযুক্ততার কারণে আমরা প্রত্যাখ্যান করি। অনতিবিলম্বে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক প্রতিনিধিসহ প্রকৌশল আন্দোলনের স্টেকহোল্ডারদের সঙ্গে নিয়ে কমিটির সংস্কার করে পেশকৃত ৩ দফা দাবিকে দ্রুততম সময়ের মধ্যে মেনে নির্বাহী আদেশের মাধ্যমে প্রজ্ঞাপন জারি করতে হবে এবং এই মর্মে সংশ্লিষ্ট তিন উপদেষ্টা জনাব মোহাম্মদ ফাওজুল কবির খান, জনাব আদিলুর রহমান এবং সৈয়দা রেজওয়ানা হাসানকে আজকে এসে এই নিশ্চয়তা প্রদান করতে হবে।
৩) শান্তিপূর্ণ আন্দোলনে শিক্ষার্থীদের ওপর ন্যক্কারজনক হামলার প্রতিবাদে ডিসি মাসুদকে বহিষ্কার করতে হবে।
৪) হামলায় আহত শিক্ষার্থীদের চিকিৎসায় ব্যয়ভার সরকারকে বহন করতে হবে এবং উক্ত আন্দোলন চলাকালীন সময়ে শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। পুলিশ দিয়ে এই যৌক্তিক আন্দোলনে আর কোনো প্রকার হামলা করা যাবে না।
৫) রোকন ভাইয়ের ওপর হামলাকারীদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে এবং চাকরি থেকে বহিষ্কার করতে হবে।
এ সময় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। আর দাবি মানা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তাঁরা।

বর্তমানে শুধু ভালো ফলই যথেষ্ট নয়, যোগাযোগ দক্ষতাও বড়ানো জরুরি। এর অন্যতম মাধ্যম হলো ইংলিশ। পরামর্শ দিয়েছেন যুক্তরাষ্ট্রের হোবার্ট অ্যান্ড উইলিয়াম স্মিথ কলেজের শিক্ষার্থী শ্রেয়া ঘোষ।
৪১ মিনিট আগে
এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে ২৫ হাজার ৪০৮ শিক্ষার্থী অনুপস্থিত ছিল। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অনুপস্থিত ছিল ১১ হাজার ৮৯ জন পরীক্ষার্থী। একই সঙ্গে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় ১১ হাজার ২১১ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ভোকেশনাল পরীক্ষায়...
১৫ ঘণ্টা আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষে শূন্য আসন পূরণে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত তালিকায় থাকা এ, বি, সি ও ডি ইউনিটের বিষয়প্রাপ্ত শিক্ষার্থীদের আগামীকাল ২২ এপ্রিল তারিখের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
১৭ ঘণ্টা আগে
সাইবার মাধ্যম ব্যবহার করে কেউ এসএসসি ও সমমান পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করার চেষ্টা করলে তা প্রতিরোধে শিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
১৮ ঘণ্টা আগে