
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় মাঠে খেলতে আসায় কিশোর ও তরুণদের কানে ধরে ওঠবস করানোর ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমাকে শোকজ নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার (২৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রক্টর সাইফুদ্দিন আহমেদ জানান, সর্বমিত্র চাকমাকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে এবং ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। তাঁর জবাব পর্যালোচনা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
এদিকে ডাকসু সদস্য সর্বমিত্র চাকমা শোকজের নোটিশের বিষয়ে অবগত হয়েছেন বলে জানিয়েছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘নোটিশের বিষয়ে আমি অবগত। কিন্তু আমি তো ডাকসুর একজন সদস্য হিসেবে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে কাজটি করেছি। অথচ প্রক্টর অফিস আমার বিভাগে নোটিশ পাঠিয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমার নোটিশে একজন শিক্ষার্থী হিসেবে উল্লেখ করে বিভাগে পাঠানো হয়েছে। আমার ডাকসুর পদবি উল্লেখ করে আমার নির্দিষ্ট একটা ঠিকানা রয়েছে, অর্থাৎ ডাকসু অফিসে পাঠাতে পারতেন।’
উল্লেখ্য, সর্বমিত্র চাকমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তিনি বর্তমানে ডাকসুর নির্বাচিত কার্যনির্বাহী সদস্য।

বৈশ্বিক সংকট ও জ্বালানি পরিস্থিতি বিবেচনায় দেশে আবারও মহানগরী এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানে (বিশ্ববিদ্যালয় বাদে) অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা করছে সরকার। তবে করোনাকালের মতো পুরোপুরি অনলাইননির্ভর না হয়ে অনলাইন ও অফলাইন মিলিয়ে সমন্বিত বা ‘ব্লেন্ডেড’ শিক্ষা পদ্ধতি চালুর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা
৩ ঘণ্টা আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসের সামনে পাবলিক বাস থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। এই ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের গঠিত তদন্ত কমিটি সংশ্লিষ্ট তথ্য ও ভিডিও ফুটেজ সরবরাহের আহ্বান জানিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
৬ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের আর পি সাহা বিশ্ববিদ্যালয়ে আরপিএসইউ কালচারাল ক্লাবের নবগঠিত নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি গঠিত এই কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ফার্মেসি বিভাগের সাবরিনা সুলতানা উর্বরা এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই বিভাগের মো. সিয়াম।
৮ ঘণ্টা আগে
জ্বালানি সাশ্রয়ে অন অ্যান্ড অফ স্কুলিং চালুর পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, ‘জ্বালানি-সংকট শুধু বাংলাদেশ নয়; এটা বিশ্বব্যাপী সংকট। এটা কত দিন স্থায়ী থাকবে আমরা জানি না।’
৯ ঘণ্টা আগে