
দীর্ঘদিনের আন্দোলন ও দাবির পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের জন্য ঘোষিত বিশেষ আবাসন বৃত্তির চেক বিতরণ শুরু হয়েছে। প্রথম ধাপে শিক্ষার্থীদের মধ্যে প্রতীকীভাবে চেক হস্তান্তর করা হয়েছে। এই কর্মসূচির আওতায় বিশ্ববিদ্যালয়ের ১০ হাজার ১২৪ শিক্ষার্থীর প্রত্যেকে ৯ হাজার টাকা করে পাবেন।
আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রতীকীভাবে কয়েকজন শিক্ষার্থীর হাতে চেক তুলে দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, বিশেষ বৃত্তি কর্মসূচির আওতায় মোট ১০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর সুবিধাভোগীদের মধ্যে রয়েছেন ১৫তম ব্যাচ (শিক্ষাবর্ষ ২০১৯-২০) থেকে ২০তম ব্যাচ (শিক্ষাবর্ষ ২০২৪-২৫) পর্যন্ত অধ্যয়নরত ১০ হাজার ১২৪ শিক্ষার্থী।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, হল প্রভোস্ট, প্রক্টর, পরীক্ষা নিয়ন্ত্রক, বিভিন্ন দপ্তরের পরিচালক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) প্রতিনিধি দল, বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, শিক্ষার্থীদের ন্যায্য ও যৌক্তিক দাবি বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্তরিক। দীর্ঘদিনের আবাসন সংকট বিবেচনায় নিয়ে বিশেষ বৃত্তির অর্থ দ্রুত বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে দ্বিতীয় ক্যাম্পাস ও নতুন আবাসিক হল নির্মাণকাজের অগ্রগতি ত্বরান্বিত করার বিষয়েও প্রশাসন কাজ করছে বলে জানান তিনি।
ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শারমীন বলেন, শিক্ষার্থীদের কাছে সময়মতো বৃত্তির অর্থ পৌঁছে দেওয়া প্রশাসনের অন্যতম দায়িত্ব। অর্থ ও হিসাব দপ্তরের মাধ্যমে শিক্ষার্থীদের তথ্য যাচাই-বাছাইয়ের কাজ সম্পন্ন করা হচ্ছে, যাতে বিতরণ প্রক্রিয়ায় কোনো জটিলতা না হয়। এই অর্থ শিক্ষার্থীদের আবাসন ও শিক্ষাব্যয়ের চাপ কমাতে সহায়ক হবে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে আবাসন সংকট নিরসন ও আবাসন ভাতার দাবিতে আন্দোলন করে আসছিলেন। গত বছর শিক্ষার্থীদের ‘যমুনা ঘেরাও’ কর্মসূচির পর সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আবাসন সহায়তা হিসেবে ৫৬ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দেওয়া হয়। সেই উদ্যোগের ধারাবাহিকতায় বিশেষ ও সম্পূরক বৃত্তি কর্মসূচির বাস্তবায়ন শুরু হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশে (আইইউবি) আজ দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো আন্তর্জাতিক এইচআর দিবস ২০২৬। আইইউবির হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগ (অ্যাকাডেমিক) ও হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট (প্রশাসনিক) যৌথভাবে এ আয়োজন করে...
১৮ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিলেনিয়াম ব্যাচের (২০০০-২০০১) আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। আবদুল করিম সরকারকে আহ্বায়ক ও আনোয়ার হোসেন রিপনকে সদস্যসচিব করে ২১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী এক বছরের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনসহ অরাজনৈতিক এই সংগঠন পরিচালনা করবে।
১ দিন আগে
জাতীয়, চট্টগ্রাম, নোয়াখালী, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে পাঁচজন প্রোভিসি নিয়োগ দিয়েছে সরকার। আজ বুধবার সকালে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ এসব নিয়োগের বিষয় জানিয়েছে। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ তাঁদের নিয়োগ দিয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।
১ দিন আগে
উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়ায় যাওয়া অনেক শিক্ষার্থীর স্বপ্ন। নতুন দেশে পা রাখার পর প্রথম কয়েক সপ্তাহে কিছু গুরুত্বপূর্ণ কাজ দ্রুত সম্পন্ন করতে হয়। বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিকতা, ব্যাংক হিসাব খোলা, যোগাযোগব্যবস্থা নিশ্চিত করা কিংবা স্বাস্থ্যসেবা সম্পর্কে জানা—এসব বিষয় নতুন পরিবেশে সহজে মানিয়ে নিতে সহা
১ দিন আগে