
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে নির্বাচনের ফলাফল স্থগিত করে পুনরায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়েছে ঢাবি শিক্ষকদের সংগঠন সাদা দল।
সংগঠনটির নেতারা বলেছেন, ফ্যাসিবাদের আমলে অনুষ্ঠিত অবৈধ নির্বাচনের মাধ্যমে যেমন জনগণের গণতান্ত্রিক অধিকারের মূলে কুঠারাঘাত করা হয়েছে, ঠিক তেমনি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেওয়া না হলে ২০২৫ সালের ডাকসু নির্বাচনও ঢাবি শিক্ষার্থীদের ভোটাধিকার হরণের একটি প্রহসনমূলক ও কলঙ্কিত নির্বাচন হিসেবে ইতিহাসের পাতায় ঠাঁই পাবে।
আজ শুক্রবার ঢাবি সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম ও অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকারের সই করা এক বিজ্ঞপ্তিতে এই দাবি জানানো হয়।
এতে ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে ‘নজিরবিহীন জালিয়াতি ও অনিয়মের’ অভিযোগের পরিপ্রেক্ষিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বলা হয়, ‘সম্প্রতি দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ টোয়েন্টিফোরে প্রচারিত অনুসন্ধানী রিপোর্টে ডাকসু নির্বাচনে ব্যাপক অনিয়ম ও কারচুপির যে তথ্য-প্রমাণ উপস্থাপিত হয়েছে, তা নিঃসন্দেহে খতিয়ে দেখার দাবি রাখে।
‘কেননা, ওই প্রতিবেদনে যে ভয়াবহ চিত্র উঠে এসেছে, তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের গণতান্ত্রিক মূল্যবোধ ও সুনামকে মারাত্মকভাবে ক্ষুণ্ন করেছে। এ ছাড়া ডাকসু নির্বাচনে গুরুতর অনিয়মের এই অভিযোগ ঢাবির গৌরবময় ঐতিহ্য এবং মুক্তবুদ্ধির চর্চার কেন্দ্র হিসেবে বিশ্ববিদ্যালয়ের মর্যাদাপূর্ণ অবস্থানকে মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ করেছে।’
সাদা দলের নেতারা বলেন, ‘ডাকসু নির্বাচনে যেসব ক্ষেত্রে কারচুপির অভিযোগ উত্থাপিত হয়েছে, সেসব বিষয়ে ঢাবি প্রশাসনকে অনতিবিলম্বে সুস্পষ্ট ব্যাখ্যা দিতে হবে। অভিযোগগুলোকে ভুল প্রমাণ করা সম্পূর্ণভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব। প্রয়োজনে বিশ্ববিদ্যালয় অথবা বিশ্ববিদ্যালয়ের বাইর থেকে মনোনীত সদস্যদের নিয়ে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করতে হবে এবং দ্রুততম সময়ের মধ্যে কমিটির রিপোর্ট প্রকাশ করতে হবে। কমিটির রিপোর্টে নির্বাচনে কারচুপি ও জালিয়াতি প্রমাণিত হলে এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের চিহ্নিত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
‘শুধু তা-ই নয়, অভিযোগের সত্যতা প্রমাণিত হলে নির্বাচনের ফলাফল স্থগিত করে পুনরায় একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করতে হবে। আর তা না হলে এই নির্বাচনটির বৈধতা নিয়ে প্রশ্ন থেকেই যাবে। তাই ঢাবি সাদা দল মনে করেন, ফ্যাসিবাদের আমলে অনুষ্ঠিত অবৈধ নির্বাচনের মাধ্যমে যেমন জনগণের গণতান্ত্রিক অধিকারের মূলে কুঠারাঘাত করা হয়েছে, ঠিক তেমনি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেওয়া না হলে ২০২৫ সালের ডাকসু নির্বাচনটিও ঢাবি শিক্ষার্থীদের ভোটাধিকার হরণের একটি প্রহসনমূলক ও কলঙ্কিত নির্বাচন হিসেবে ইতিহাসের পাতায় ঠাঁই পাবে।’

বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী ‘মঞ্চ উৎসব’। বিশ্ববিদ্যালয়ের সাউথইস্ট মুভি অ্যান্ড ড্রামা ক্লাবের উদ্যোগে গত ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর আয়োজিত এ উৎসবে নাটক, অভিনয়, গান ও কসপ্লেসহ বিভিন্ন পরিবেশনা ও প্রতিযোগিতার আয়োজন করা হয়।
১০ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (আইবিএ) সম্পূর্ণ সরকারি অর্থায়নে ৯ মাস মেয়াদি ‘পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন গার্মেন্ট বিজনেস (পিজিডি-জিবি)’ কোর্সে ভর্তির আবেদন আহ্বান করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অর্থায়নে পরিচালিত এ কোর্সে নির্বাচিত শিক্ষার্থীদের কোনো টিউশন...
১৭ ঘণ্টা আগে
হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্প শুরু হয়েছে ২০২৩ সালের জানুয়ারিতে। এই প্রকল্পের মেয়াদ শেষ হবে ২০২৮ সালের জুনে। কিন্তু চলতি বছরের ৩০ জুন পর্যন্ত প্রকল্পটির বাস্তব অগ্রগতি মাত্র ১০ দশমিক ১৪ শতাংশ। প্রকল্পটি বাস্তবায়ন করছে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ...
২ দিন আগে
রসায়ন বিভাগের শিক্ষার্থী হাবিবুর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে সব শ্রেণির শিক্ষার্থী, বিশেষ করে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীরা পড়াশোনা করেন। অসুস্থতা বা বিভিন্ন কারণে কোনো শিক্ষার্থী মিড পরীক্ষা দিতে না পারলে শিক্ষক বা বিভাগের পরামর্শে তাঁকে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া যেত। প্রশাসনের
৩ দিন আগে