নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সামাজিক সংগঠন চলো পাল্টাই ফাউন্ডেশন ‘উষ্ণতার অঙ্গীকার ২০২৪-২৫’ কর্মসূচির আওতায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। সম্প্রতি আয়োজিত এই কর্মসূচির মধ্য দিয়ে ফাউন্ডেশনটি ক্যাম্পাস ও আশপাশের এলাকাসহ নোয়াখালী থেকে ঢাকা পর্যন্ত উপকূল এক্সপ্রেস ট্রেন যাত্রার প্রতিটি স্টেশনে শীতবস্ত্র বিতরণ করেছে।
এই উদ্যোগের অংশ হিসেবে ফাউন্ডেশনের তরুণ সদস্যরা ২৩০টি কম্বল ও ১০টি সোয়েটার বিতরণ করে। শীতবস্ত্র বিতরণের কার্যক্রম শেষ হয় ঢাকা এয়ারপোর্ট স্টেশনে। প্রতিটি প্ল্যাটফর্মে শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়ার মুহূর্তে তাঁদের চোখে-মুখে দেখা গেছে স্বস্তি ও আনন্দ।
চলো পাল্টাই ফাউন্ডেশনের ক্লাব-প্রধান এই উদ্যোগের বিষয়ে বলেন, ‘কর্মসূচিটি কেবল শীতবস্ত্র বিতরণের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি মানুষের জীবনে উষ্ণতা ও ভালোবাসা ছড়িয়ে দেওয়ার একটি প্রয়াস। আমরা বিশ্বাস করি, এ ধরনের কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক। এমন মানবিক কাজে অংশ নিতে পেরে অত্যন্ত গর্বিত। এটি শুধু শীতার্তদের সাহায্য নয়; বরং আমাদের নিজেদের মানুষ হওয়ার শিক্ষা।’
‘একটি উদ্যোগ, শত হাসি’ স্লোগান সামনে রেখে চলো পাল্টাই ফাউন্ডেশন সমাজে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তাদের এই মানবিক প্রচেষ্টা সত্যিই অনুপ্রেরণার।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচিত বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকাকালে অবসরকালীন সুবিধার টাকা পেতে শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না। কোনো প্রকার ভোগান্তি ও মধ্যস্বত্বভোগীর যন্ত্রণা ছাড়াই যথাসময়ে অনলাইনে ব্যাংক অ্যাকাউন্টে শিক্ষকদের প্রাপ্য টাকা পৌঁছে দেওয়া হবে।
৪ ঘণ্টা আগে
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে পিএইচডি ও এমফিল প্রোগ্রামে ভর্তির আবেদন আহ্বান করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা ১৫ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
৭ ঘণ্টা আগে
বিদেশে উচ্চশিক্ষার সিদ্ধান্ত জীবনের বড় একটি পদক্ষেপ। পছন্দের বিশ্ববিদ্যালয় ও বিষয় বেছে নেওয়ার পাশাপাশি নতুন দেশ, নতুন পরিবেশ ও ভিন্ন সংস্কৃতির সঙ্গেও মানিয়ে নিতে হয়। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের পছন্দ, সামর্থ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা দরকার।
১১ ঘণ্টা আগে
ভাইস-চ্যান্সেলর বলেন, বর্তমান বিশ্বে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি শুধু একটি বিষয় নয়; শিক্ষা, কর্মসংস্থান, গবেষণা, উদ্ভাবন ও দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রের সঙ্গে এটি যুক্ত। তাই শিক্ষার্থীদের এমন শিক্ষা দিতে হবে, যা তাঁরা শ্রেণিকক্ষের গণ্ডি পেরিয়ে বাস্তব জীবনে কাজে লাগাতে পারেন।
১ দিন আগে