
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সমাজবিজ্ঞান বিভাগের ২০ তম ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ সিরাজুল ইসলামের খোঁজ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার সাত দিন পর সন্ধান মেলে তাঁর।
গত বৃহস্পতিবার (১৮ জুন) তিনি নিখোঁজ হয়েছিলেন। জানা যায়, আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের সামনে থেকে তাঁকে উদ্ধার করা হয়।
নিখোঁজ শিক্ষার্থী সিরাজুল ইসলাম বলেন, ‘আমি কেরানীগঞ্জ থেকে এখানে আসছি। আমার মাথা এখন কাজ করছে না। কি হয়েছে, আমি জানাতে পারছি না।’
নিখোঁজের বাবা আবুল কালাম বলেন, ‘আমাকে একটি অজ্ঞাত নম্বর থেকে কল করে জানানো হয়—আমি বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে আছি। তখন আমি বলি, আমি ভার্সিটিতে আছি। জবাবে তিনি বলেন—আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ভার্সিটির দিকে আসতেছি। ঘটনাটি হাজারীবাগ এলাকায় ঘটেছিল। সবাই বিভিন্নভাবে তাঁকে খুঁজে বের করার চেষ্টা করেছে। দায়িত্বে থাকা এসআইও যথেষ্ট চেষ্টা করেছেন। তিনি সারা দিন বিষয়টি নিয়ে কাজ করেছেন এবং আমাদের কোনো ধরনের হয়রানি করেননি।’
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রইছ উদ্দীন বলেন, ‘শিক্ষার্থী সিরাজ কয়েক দিন নিখোঁজ থাকায় বিশ্ববিদ্যালয় প্রশাসন গভীর উদ্বেগে ছিল। বিষয়টি জানার পরপরই প্রশাসন, শিক্ষার্থী প্রতিনিধি, বিভিন্ন ছাত্রসংগঠন ও সাংবাদিকদের নিয়ে জরুরি বৈঠক করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়। পাশাপাশি গোয়েন্দা সংস্থা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা চাওয়া হয় এবং প্রক্টরের নেতৃত্বে একটি টিম ধানমন্ডি থানায় কাজ করে।’
তিনি বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় সিরাজকে সুস্থ ও নিরাপদ অবস্থায় ফিরে পাওয়া গেছে। এ জন্য তিনি পুলিশ প্রশাসন, গোয়েন্দা সংস্থা এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।’

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) ২২২ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণাঢ্য বিদায় উৎসব অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী আয়োজনে শিক্ষক, শিক্ষার্থী, বিশিষ্ট অতিথি এবং পোশাকশিল্প খাতের প্রতিনিধিরা অংশ নেন।
২৪ মিনিট আগে
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, ‘দেশে অনেক সময় সংস্কৃতি ও ধর্মকে জোর করে পরস্পরের বিপরীতে দাঁড় করানো হয়। অথচ আধ্যাত্মিকতা, ইতিহাস ও মানবিক অনুভূতির প্রকাশে সংগীতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ আজ বৃহস্পতিবার সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সংগীত বিভাগের আয়োজনে...
৮ ঘণ্টা আগে
উচ্চশিক্ষার জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে আকর্ষণীয় গন্তব্য যুক্তরাষ্ট্র। বিশ্বমানের বিশ্ববিদ্যালয়, উন্নত গবেষণার সুযোগ এবং বহুমাত্রিক সংস্কৃতির কারণে প্রতিবছর বিশ্বের হাজারো শিক্ষার্থী সেখানে পড়তে যান। ২০২৬ সালে যাঁরা যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা গ্রহণের পরিকল্পনা করছেন...
১৩ ঘণ্টা আগে
প্রিয় এইচএসসি পরীক্ষার্থীরা, আসছে ২ জুলাই দেশের সব শিক্ষা বোর্ডে একযোগে শুরু হতে যাচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। আত্মবিশ্বাস ও ইতিবাচক মনোভাব নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করো। উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। যারা নিয়মিত পড়াশোনা করেছে, তারা অবশ্যই ভালো ফল করবে।
১৪ ঘণ্টা আগে