
বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) ২২২ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণাঢ্য বিদায় উৎসব অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী আয়োজনে শিক্ষক, শিক্ষার্থী, বিশিষ্ট অতিথি এবং পোশাকশিল্প খাতের প্রতিনিধিরা অংশ নেন।
আজ বৃহস্পতিবার ‘বিইউএফটি দুইশ ২২’র ইতিবৃত্ত’ শিরোনামে আয়োজিত এ অনুষ্ঠানে ফ্ল্যাশ মব, সাংস্কৃতিক নৃত্য, রঙ উৎসব, ফ্যাশন শো, সাংস্কৃতিক পরিবেশনা, কাওয়ালি এবং ব্যান্ড ‘অ্যাভয়েড রাফা’র সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। নানা আয়োজনে দিনভর উৎসবমুখর হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। সভাপতিত্ব করেন ফারুক হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান। এ ছাড়া ওয়ান কম্পোজিট লিমিটেড এবং উর্মী গ্রুপের প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন।
আয়োজনের কনভেনার ছিলেন ছাত্রকল্যাণ বিভাগের পরিচালক ড. মো. আব্দুল জলিল এবং জনসংযোগ পরিচালক মুহাম্মদ ইমতিয়াজ। সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করেন ছাত্রকল্যাণ বিভাগের উপপরিচালক সাখাওয়াত হোসেন এবং প্রভাষক রাকিবুল ইসলাম সিফাত।

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) ফল ২০২৬ সেমিস্টারের নবীন বরণ ও ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের আবদুল্লাহ হিল রাকিব অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের স্নাতক, স্নাতকোত্তর ও ডিপ্লোমা প্রোগ্রামের নবীন শিক্ষার্থীরা অংশ নেন।
৮ ঘণ্টা আগে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ইনস্টিটিউট অব সায়েন্স ট্রেড অ্যান্ড টেকনোলজি (আইএসটিটি)-এর ২০২৩ সালের এমবিএ ইন অ্যাপারেল মার্চেন্ডাইজিং (এমবিএ ইন এএম) পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষার শিক্ষাবর্ষ ২০২১-২২।
১৯ ঘণ্টা আগে
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) ২৩ আগস্ট ২০২৬ তারিখে ইউল্যাব ক্যাম্পাসে চীনের ওয়েস্ট ইউনান ইউনিভার্সিটির একটি প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা সভার আয়োজন করে। সভায় দুই প্রতিষ্ঠানের মধ্যে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করার বিষয়ে আলোচনা হয়।
১ দিন আগে
সূচি অনুযায়ী, ৮ ডিসেম্বর বাংলা বিষয়ের পরীক্ষা দিয়ে জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু হবে। ১০ ডিসেম্বর ইংরেজি, ১৩ ডিসেম্বর গণিত, ১৫ ডিসেম্বর বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত পরীক্ষা চলবে।
১ দিন আগে