
আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশে অনুষ্ঠিত হলো সামার সেমিস্টার ২০২৫-এর নবীনবরণ অনুষ্ঠান। রোববার (২২ জুন) পূর্বাচলের আমেরিকান সিটি ক্যাম্পাসে এই আয়োজন সম্পন্ন হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপান দূতাবাসের জনসংযোগ ও সাংস্কৃতিক বিভাগের ডেপুটি হেড ইয়ামামাতো কিওহেল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শহীদুল্লাহ, টেক্সটাইল বিভাগের ডিস্টিংগুইশড অধ্যাপক ও চেয়ারম্যান ড. নিতাই চন্দ্র সূত্রধর, রেজিস্ট্রার ক্যাপ্টেন (অব.) শেখ মোহাম্মদ সালাহউদ্দিন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফায়জুর রহমান, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাইফুল আজাদ এবং ব্যবসায় শিক্ষা ও আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ তারেক আজিজ।

নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার লক্ষ্য শুধু ডিগ্রি অর্জন নয়, বরং সমাজ ও রাষ্ট্রে দায়িত্বশীল ভূমিকা পালন করাও জরুরি।’ তিনি শিক্ষার্থীদের যেকোনো সমস্যায় শিক্ষক কিংবা প্রশাসনের কারও সঙ্গে যোগাযোগ করতে উদ্বুদ্ধ করেন; পাশাপাশি বড় স্বপ্ন দেখার এবং প্রতিটি সুযোগ কাজে লাগানোর পরামর্শ দেন।
উপ-উপাচার্য অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে শুধু পাঠ্য জ্ঞান নয়, বরং দক্ষতা ও চারিত্রিক গুণাবলিও অর্জন করতে হবে। তাহলেই চার বছর পর একজন পূর্ণাঙ্গ মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলা সম্ভব।’
প্রধান অতিথির বক্তব্যে ইয়ামামাতো কিওহেল বলেন, ‘একজন শিক্ষার্থীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নেটওয়ার্কিং ও ধারাবাহিকতা। ভালো একাডেমিক রেজাল্টের পাশাপাশি এগিয়ে যেতে হলে নিজের সংযোগ জগৎকে বিস্তৃত করতে হবে এবং নিয়মিত ও মনোযোগী হতে হবে।’

ড. নিতাই চন্দ্র সূত্রধর বলেন, ‘পড়াশোনা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থাকাও জরুরি; বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব কার্যক্রমে অংশগ্রহণ শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে সহায়ক ভূমিকা রাখে। পরিশ্রম ও দৃঢ়তা ছাড়া জীবনে সফল হওয়া সম্ভব নয়।’
অনুষ্ঠানের শুরুতে রেজিস্ট্রার ক্যাপ্টেন (অব.) শেখ মোহাম্মদ সালাহউদ্দিন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দিক তুলে ধরেন একটি নান্দনিক পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে।
আলোচনা সভা শেষে বিভিন্ন বিভাগ নবাগতদের নিয়ে পৃথক বিভাগীয় নবীনবরণ আয়োজন করে। পরে এক বর্ণিল সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে, যেখানে পরিবেশনায় অংশ নেন গ্রিন ইউনিভার্সিটি কালচারাল ক্লাবের সদস্যরা।

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের আগেই ওয়েবসাইটে ফল আপলোড করার ঘটনায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার (ডিপিই) মো. মেহতাব কায়েসকে সাময়িক বরখাস্ত করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
৪০ মিনিট আগে
প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের আগেই ওয়েবসাইটে আপলোডের অভিযোগে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।
১৮ ঘণ্টা আগে
কর্মসংস্থান, বৈশ্বিক সংযোগ, সাংস্কৃতিক বোঝাপড়া এবং ভাষা শিক্ষায় দক্ষতা বাড়াতে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘ফরেন ল্যাংগুয়েজ সেন্টার’-এর উদ্বোধন করা হয়েছে। নতুন এই কেন্দ্রের মাধ্যমে শিক্ষার্থীদের আন্তর্জাতিক অঙ্গনে প্রতিযোগিতার জন্য আরও দক্ষ করে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয়টি।
১৮ ঘণ্টা আগে
পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় পরিবেশ পদক ২০২৫’ সম্মাননায় ভূষিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) ও রসায়ন বিভাগের অধ্যাপক ড. আবদুস সালাম।
১ দিন আগে