
কর্মসংস্থান, বৈশ্বিক সংযোগ, সাংস্কৃতিক বোঝাপড়া এবং ভাষা শিক্ষায় দক্ষতা বাড়াতে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘ফরেন ল্যাংগুয়েজ সেন্টার’-এর উদ্বোধন করা হয়েছে। নতুন এই কেন্দ্রের মাধ্যমে শিক্ষার্থীদের আন্তর্জাতিক অঙ্গনে প্রতিযোগিতার জন্য আরও দক্ষ করে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয়টি।
আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ‘মঞ্জুর এলাহী’ অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে কেন্দ্রটির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি। তিনি বলেন, শিক্ষার্থীদের বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে তুলতে ‘ফরেন ল্যাংগুয়েজ সেন্টার’ চালু একটি সময়োপযোগী উদ্যোগ। এ ধরনের উদ্যোগ বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও দৃঢ় করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে কেন্দ্রটির প্রথম ভাষা হিসেবে জাপানি ভাষা অন্তর্ভুক্ত করায় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিকে ধন্যবাদ জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। সমাপনী বক্তব্যে তিনি বলেন, তৃতীয় ভাষা শেখার বিষয়ে প্রধানমন্ত্রীর আহ্বানকে গুরুত্ব দিয়েই বিশ্ববিদ্যালয়টি ‘ফরেন ল্যাংগুয়েজ সেন্টার’ চালু করেছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা বৈশ্বিক পরিসরে নিজেদের দক্ষতা ও সক্ষমতা আরও বাড়াতে পারবেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপসচিব হেদায়তুল ইসলাম। তিনি শিক্ষার মানোন্নয়ন ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলার এ উদ্যোগের সঙ্গে সরকারের একাত্মতার কথা তুলে ধরেন। অনুষ্ঠারের শুরুতে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বক্তব্য দেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও জাপান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি এবং জাপান দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের আগেই ওয়েবসাইটে আপলোডের অভিযোগে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।
৩৮ মিনিট আগে
পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় পরিবেশ পদক ২০২৫’ সম্মাননায় ভূষিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) ও রসায়ন বিভাগের অধ্যাপক ড. আবদুস সালাম।
৬ ঘণ্টা আগে
বৈরী আবহাওয়া, টানা বৃষ্টি ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রামের তিনটি কেন্দ্রে অনুষ্ঠিতব্য আজকের ডিপ্লোমা পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। তবে দেশের অন্য সব জেলার নির্ধারিত কেন্দ্রগুলোতে পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।
১৩ ঘণ্টা আগে
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত বিভিন্ন প্রোগ্রামের ১০ ও ১১ জুলাইয়ের (শুক্রবার ও শনিবার) অনুষ্ঠিতব্য সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ বুধবার বাউবির পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. হাবিবুল্যাহ মাহামুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
১ দিন আগে