Ajker Patrika

মদিনা বিশ্ববিদ্যালয়: বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ

শিক্ষা ডেস্ক
মদিনা বিশ্ববিদ্যালয়: বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ
মদিনা বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

সৌদি আরবের মর্যাদাপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান ইসলামিক ইউনিভার্সিটি অব মদিনা। বিশ্ববিদ্যালয়টি ২০২৬ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ বিনা খরচে বৃত্তি নিয়ে পড়ার সুযোগ দিচ্ছে। বিশ্বের যেকোনো দেশের যোগ্য মুসলিম শিক্ষার্থীরা এ বৃত্তির আওতায় স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি পর্যায়ে উচ্চশিক্ষার সুযোগ পাবেন। শিক্ষা, আবাসন, ভাতা ও অন্য সুবিধাসহ এ বৃত্তি কর্মসূচি আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা অর্জনের এক অনন্য সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

ইসলামিক ইউনিভার্সিটি অব মদিনা ১৯৬১ সালে সৌদি আরব সরকারের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। ইসলামের পবিত্র নগরী মদিনায় এর অবস্থান। বিশ্ববিদ্যালয়টি আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা দেওয়ার জন্য সুপরিচিত।

আর্থিক সুবিধাগুলো

এ বৃত্তি সম্পূর্ণ অর্থায়িত হওয়ায় শিক্ষার্থীদের প্রায় সব ধরনের ব্যয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহন করবে। সুবিধার মধ্যে রয়েছে—

  • মাসিক ভাতা দেওয়া হবে
  • মেধাবী শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ভাতা
  • স্বল্প টাকা মাসিক ফিতে বিশ্ববিদ্যালয় ক্যাফেটরিয়ায় খাবারের সুবিধা
  • অবিবাহিত শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ বিনা মূল্যে সজ্জিত আবাসন
  • বিশ্ববিদ্যালয় হাসপাতালে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা
  • সফল প্রার্থীদের জন্য বিমান টিকিট এবং প্রতি শিক্ষাবর্ষ শেষে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী বার্ষিক টিকিট
  • বিশ্ববিদ্যালয়ে যাতায়াতের জন্য বিনা মূল্যে পরিবহন সুবিধা
  • পবিত্র মসজিদে (মসজিদে নববী) যাতায়াতের সুবিধা এবং সংগঠিত উমরাহ সফরের ব্যবস্থা
  • ক্রীড়া, সামাজিক ও প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ

প্রস্তাবিত একাডেমিক বিভাগ

প্রকৌশল অনুষদ: ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং (৫ বছর), মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (৫ বছর), সিভিল ইঞ্জিনিয়ারিং (৫ বছর)।

কম্পিউটার অনুষদ: কম্পিউটার সায়েন্স (৫ বছর), ইনফরমেশন সিস্টেমস (৫ বছর),

ইনফরমেশন টেকনোলজি (৫ বছর)

বিজ্ঞান অনুষদ: পদার্থবিজ্ঞান (৪ বছর), রসায়ন (৪ বছর), গণিত (৪ বছর)

অন্যান্য বিভাগ: শরিয়াহ (ইসলামি আইন) (৪ বছর), আকিদা ও ধর্মতত্ত্ব (৪ বছর), কোরআন ও ইসলামিক স্টাডিজ (৪ বছর), হাদিস ও ইসলামিক স্টাডিজ (৪ বছর), আরবি ভাষা (৪ বছর), আইন ব্যবস্থা (৪ বছর)

যোগ্যতার শর্তাবলি

  • আবেদনকারীকে অবশ্যই মুসলিম ও সৎচরিত্রের অধিকারী হতে হবে এবং পুরুষ হতে হবে
  • বিশ্ববিদ্যালয়ের নিয়মকানুন মেনে চলতে হবে
  • শারীরিকভাবে সুস্থ হতে হবে
  • স্বীকৃত সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক/সমমানের সনদ থাকতে হবে
  • সনদ সৌদি আরবের ভেতরে বা বাইরে স্বীকৃত হতে হবে
  • পূর্ণকালীন শিক্ষার্থী হিসেবে পড়াশোনা করতে হবে
  • সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা পাঁচ বছরের বেশি পুরোনো হওয়া যাবে না
  • বয়স ১৭ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে

প্রয়োজনীয় কাগজপত্র

পাসপোর্ট (যদি থাকে), জন্ম সনদ, মাধ্যমিক/জিসিএসই/এ-লেভেল ট্রান্সক্রিপ্ট, মাধ্যমিক/জিসিএসই/এ-লেভেল সার্টিফিকেট, আচরণ সনদ

আবেদনপ্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য এই

ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ২১ মে ২০২৬

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গাজীপুরে তিন শিশুসন্তান, স্ত্রী ও শ্যালককে হত্যা: ফোনকলে স্বীকারোক্তি দিয়ে পলাতক ঘাতক

মির্জা ফখরুল-ফাতেমাসহ আরও যাঁরা পাচ্ছেন খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক

গাজীপুরে গভীর রাতে একই পরিবারের ৫ সদস্যকে কুপিয়ে হত্যা

আনসার কর্মকর্তার চোখ থেঁতলে দিলেন হকারেরা, আহত আরও ৫

ডিএমপিতে নতুন ৪ থানাসহ আরও যে তথ্য দিলেন কমিশনার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত