
শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন সংগঠন প্রায়ই বই কিংবা ক্রেস্ট উপহার দেয়। তবে শিক্ষার্থীদের নৈতিক উন্নয়ন এবং আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে আজকের পত্রিকার পাঠকবন্ধু গাংনী উপজেলা শাখা। সংগঠনটির পক্ষ থেকে ২০ জন শিক্ষার্থীর হাতে পবিত্র কোরআন উপহার দেওয়া হয়।
গত বুধ ও বৃহস্পতিবার উপজেলার ডি জে এম সি মাধ্যমিক বিদ্যালয় ও করমদী- কল্যাণপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ২০ জন শিক্ষার্থীর হাতে পবিত্র কোরআন তুলে দেন পাঠকবন্ধুর সদস্যরা। এর আগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও খেলাধুলার আসরেও সংগঠনটির পক্ষ থেকে পবিত্র কোরআন উপহার দেওয়া হয়েছিল।
ডি জে এম সি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী শামীম হোসেন বলে, ‘পাঠকবন্ধুর এই ব্যতিক্রমী উদ্যোগ আমাদের অনুপ্রাণিত করবে। মানুষের মধ্যে যদি ইসলামের জ্ঞান প্রবেশ করে, তাহলে মাদকমুক্ত সমাজ গড়া সহজ হবে।’
করমদি কল্যাণপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী তানহা খাতুন বলেন, ‘এমন সুন্দর উপহার আমরা আগে কখনো পাইনি। এ জন্য পাঠকবন্ধুকে ধন্যবাদ।’
ডি জে এম সি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ইমা ইসলাম বলে, ‘অনেক অনুষ্ঠান দেখেছি, কিন্তু এত মূল্যবান উপহার আগে পাইনি। পবিত্র কোরআন শুধু ব্যক্তিগত জীবনেই নয়, পরিবার ও সমাজে আলোর দিশা দেখায়। ইসলামি জ্ঞান হৃদয়ে ধারণ করলে মানুষ কখনো নেশা বা খারাপ কাজে জড়াবে না।’
করমদী-কল্যাণপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মজনুল হক লিপটন বলেন, ‘এ ধরনের উদ্যোগ সত্যিই বিরল। পাঠকবন্ধু শুধু পবিত্র কোরআন উপহার দিয়ে থেমে না থেকে বরং সমাজকে মাদকমুক্ত করতে আরও উদ্যোগ নিক—এটাই প্রত্যাশা।’
ডি জে এম সি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, ‘আমার দীর্ঘ শিক্ষকতা জীবনে অনেক পুরস্কার বিতরণ অনুষ্ঠান দেখেছি, কিন্তু পবিত্র কোরআন উপহার দেওয়ার মতো ব্যতিক্রমী উদ্যোগ দেখিনি। এটি শিক্ষার্থীদের জন্য প্রতিটি ক্ষেত্রে দিকনির্দেশক হবে।’ রফিকুল ইসলাম আরও বলেন, যুবসমাজকে মাদকমুক্ত রাখতে ইসলামি জ্ঞানের বিকল্প নেই। পবিত্র কোরআনের আলো মানুষকে সঠিক পথে পরিচালনা করবে।

জিএসটি গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের (মানবিক শাখা) ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন ব্রাহ্মণবাড়িয়ার কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজের শিক্ষার্থী মিজানুর রহমান। আজ সোমবার (৬ এপ্রিল) দুপুরে গুচ্ছভুক্ত সব বিশ্ববিদ্যালয়ের ফলাফল ঘোষণা করা...
১০ ঘণ্টা আগে
পাবলিক পরীক্ষায় নকল ও ডিজিটাল জালিয়াতি ঠেকাতে ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা আইন হালনাগাদ করে আরও কঠোর করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, ইতিমধ্যে আইনের খসড়া মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়েছে, তবে কিছু দুর্বলতা থাকায় তা পুনরায় আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
১১ ঘণ্টা আগে
সোমবার দুপুরে ময়মনসিংহের অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্রসচিবদের সঙ্গে মতবিনিময় সভায় একজন শিক্ষক মেধাবীদের শিক্ষকতা পেশায় ধরে রাখতে শিক্ষকদের অর্থনৈতিক উন্নয়নের ব্যাপারে জানতে চান।
১৪ ঘণ্টা আগে
আপনি যদি ইংরেজিতে দক্ষ হতে চান, তবে এই ছোট্ট প্রশ্ন-উত্তরের গণ্ডি পেরিয়ে একটু বড়, অর্থবহ আলাপের দিকে এগোতে হবে। কারণ, ছোট ছোট উত্তরের জায়গায় একটু বিস্তৃতভাবে কথা বলার অভ্যাসই আপনাকে সাবলীল ইংরেজি বলায় আত্মবিশ্বাসী করে তুলবে।
২০ ঘণ্টা আগে