Ajker Patrika

নানা গুণের রাইশা

মাসুদুর রহমান মাসুদ, ঝিকরগাছা (যশোর)
নানা গুণের রাইশা
রুবাইয়া জান্নাত রাইশা। ছবি: আজকের পত্রিকা

রুবাইয়া জান্নাত রাইশা, যশোরের ঝিকরগাছা উপজেলার বারবাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। মেধাবী এই শিক্ষার্থী শুধু পড়াশোনায় নয়; চিত্রাঙ্কন, রচনা লেখা, কবিতা আবৃত্তি ও হাতের লেখাতেও সমান পারদর্শী। তার ঝুলিতে রয়েছে শতাধিক পুরস্কার ও সনদ।

রাইশা জীবনে প্রথম চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয় ২০২২ সালে, দ্বিতীয় শ্রেণিতে পড়ার সময়। করোনাকালে ঘরবন্দী অবস্থায় বাবা-মায়ের ফোনে লুকিয়ে লুকিয়ে ছবি আঁকা দেখে তা সে রপ্ত করে। এরপর ২০২২-২৩ সালে ফুল উৎসব উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে প্রথম হয়।

চলতি বছর বীর মুক্তিযোদ্ধা আকবর আলী ও শিক্ষক বাবর আলী খান মেধাবৃত্তি-২০২৪ পরীক্ষায় চতুর্থ শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি পায় রাইশা। জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপজেলা পর্যায়ের কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সে প্রথম স্থান লাভ করে। এ ছাড়া শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শীর্ষ স্থান অর্জন করে। দ্বিতীয় শ্রেণি থেকে এ পর্যন্ত বিভিন্ন প্রতিযোগিতায় অসংখ্য কৃতিত্বের জন্য শতাধিক বই, ডায়েরি, মেডেল ও সনদ অর্জন করেছে রাইশা।

বারবাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. শাহানারা খাতুন বলেন, ‘রাইশা লেখাপড়ার পাশাপাশি চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা ও আবৃত্তিতে অত্যন্ত দক্ষ। হাতের লেখা প্রতিযোগিতাতেও তার কৃতিত্ব অনবদ্য।’

রাইশার বাবা সৈয়দ আব্দুর রাজ্জাক রাজু যশোরের ঝিকরগাছা মহিলা কলেজের সহকারী অধ্যাপক এবং মা সুরাইয়া আশরাফী শারমিন বারবাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তাঁরা ঝিকরগাছা পারবাজারের বাসিন্দা। দুই ভাই-বোনের মধ্যে ছোট রাইশার স্বপ্ন, ভবিষ্যতে একজন চিকিৎসক হওয়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জিন ছাড়ানোর নামে ২১টি যৌন নিপীড়ন, লন্ডনে বাংলাদেশি ইমামের যাবজ্জীবন কারাদণ্ড

জিলহজ মাসের প্রথম ১০ দিনের ১৫ আমল

‘সনাতন ধর্ম নির্মূল করতে হবে’, তামিলনাড়ু বিধানসভায় এমএলএর মন্তব্যে বিতর্ক

ব্যাংক ম্যানেজারকে অপহরণ, মুক্তিপণ আদায় শেষে মহাসড়কে ফেলে দিল দুর্বৃত্তরা

নোয়াখালীতে রেলওয়ের জায়গা থেকে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত