
জাতীয় সংসদ নির্বাচনের আগে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদসহ সব নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত ছাত্রসমাজ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তিনি বলেছেন, ‘শাহজালাল বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হবে ২০ জানুয়ারি, আর জাতীয় সংসদ নির্বাচন হবে ১২ ফেব্রুয়ারি। তিন সপ্তাহ আগে নিরাপত্তার অজুহাতে নির্বাচন বন্ধ করে দেওয়ার যৌক্তিক সিদ্ধান্ত হতে পারে না। এটি একটি অগণতান্ত্রিক সিদ্ধান্ত, ছাত্রসমাজ মেনে নেবে না।’
আজ মঙ্গলবার নির্বাচন কমিশনের (ইসি) সাক্ষাৎ শেষে এমনটি জানান সাদিক কায়েম। একই সঙ্গে হস্তক্ষেপে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (শাকসু) এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (ব্রাকসু) নির্বাচনের ক্ষেত্রে ইসি অবস্থান পরিবর্তন করবে বলেও জানান তিনি।
এর আগে, গতকাল সোমবার ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচনের আগে অন্য সব ধরনের নির্বাচন বন্ধ রাখার নির্দেশনা দিয়েছিল সংস্থাটি।
ইসির সঙ্গে সাক্ষাৎ শেষে সাদিক কায়েম বলেন, নির্বাচন কমিশন আশ্বস্ত করেছে, তারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। সঠিক সময়ে যাতে নির্বাচন হয়, সেটার জন্য তাঁরা ভিসিকে বলেছেন এবং প্রার্থীদের বলেছেন, তাঁরা আবেদন করলে সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করে সঠিক সময়ে যেন নির্বাচন হয় এবং নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধি যেন মনোনীত হয় সে ব্যাপারে তারা কাজ করবে।
সাদিক কায়েম বলেন, ‘কমিশনের সঙ্গে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে। এর আগে গতকাল যখন সকল সংগঠনের নির্বাচন ১২ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিতের নির্দেশনা দিয়েছে ইসি, তখন আমরা বিশ্ববিদ্যালয়ে ও সরকারের সঙ্গে কথা বলেছি। আজ এখানে এসেছি। শাহজালাল বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হবে ২০ জানুয়ারি, আর জাতীয় সংসদ নির্বাচন হবে ১২ ফেব্রুয়ারি। তিন সপ্তাহ আগে নিরাপত্তার অজুহাতে নির্বাচন বন্ধ করে দেওয়ার যৌক্তিক সিদ্ধান্ত হতে পারে না। এটি একটি অগণতান্ত্রিক সিদ্ধান্ত, ছাত্রসমাজ মেনে নেবে না। এবারের জাতীয় নির্বাচনে প্রায় চার কোটি তরুণ অংশ নেবেন। তাই এমন কোনো কাজ করবেন না, যাতে নির্বাচন কমিশনের প্রতি তরুণদের আস্থাহীনতা তৈরি হয়।’
জাতীয় নির্বাচন উপলক্ষে ১২ জানুয়ারি সব ধরনের সংগঠনের নির্বাচন স্থগিতের ব্যবস্থা নিতে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দেয় নির্বাচন কমিশন। এ ক্ষেত্রে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচন পিছিয়ে দেয় বিশ্ববিদ্যালয় দুটির প্রশাসন। শাহজালালের ভোট ২০ ও বেরোবির ভোট ২১ জানুয়ারি হওয়ার কথা ছিল।
জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট প্রসঙ্গে সাদিক কায়েম বলেন, ‘গণভোটে “না” ভোটের ক্যাম্পেইন যারা করছে তারা ফ্যাসিস্ট। যারা না ভোটের ক্যাম্পেইন করছে, তারা বাংলাদেশকে পেছনে নিয়ে যেতে চায়। যারা না ভোটের ক্যাম্পেইন করছে জনগণ তাদের লাল কার্ড দেখাবে। আমরা গণভোটের পক্ষে।’
সাদিক কায়েম আরও বলেন, ‘তারা শাপলা চত্বরের মতো ম্যাসাকার করতে চায়। তারা আলেম ওলামাদের হত্যা করতে চায়। তারা পিলখানার মতো ট্র্যাজেডি করতে চায়। তারা আয়নাঘর তৈরির মাধ্যমে দেশের মানুষকে গুম খুন করতে চায়। গণভোটে অবশ্যই “হ্যাঁ”তে সিল মারতে হবে। হ্যাঁ বিজয়ী করতে হবে।’

মানুষ জন্মগতভাবেই সুখী হতে চায়। আমরা চাই শান্তি, চাই স্বস্তি—এমন একটি জীবন, যেখানে রাতের ঘুমটা হবে নির্ভার। কিন্তু অদ্ভুত সত্য হলো, আমাদের সবচেয়ে বড় শত্রু বাইরের কেউ নয়; শত্রু নিজের চিন্তা, ভয়, অহংকার আর ভুল বিশ্বাস। অজান্তেই আমরা নিজের জন্য এমন এক মানসিক কারাগার তৈরি করি, যেখান থেকে বের হওয়ার পথটাও
১ দিন আগে
বর্তমানে শুধু ভালো ফল বা ডিগ্রিই সাফল্যের একমাত্র মাপকাঠি নয়। দ্রুত বদলে যাওয়া সমাজ ও কর্মজগতে টিকে থাকতে প্রয়োজন এমন কিছু দক্ষতা; যা বইয়ের পাতায় নয়—মানুষের আচরণ, চিন্তা ও সম্পর্কের ভেতর দিয়ে গড়ে ওঠে। এসব দক্ষতাকে বলা হয় সফট স্কিল। পড়াশোনা থেকে শুরু করে কর্মজীবন ও ব্যক্তিগত সম্পর্ক; জীবনের প্রতিটি
১ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন আর ভবিষ্যতের কোনো কল্পনা নয়। এটি আমাদের দৈনন্দিন জীবনের বাস্তব অংশ। শিক্ষা, চিকিৎসা, ব্যবসা, গণমাধ্যম থেকে শুরু করে ব্যক্তিগত জীবনেও এআইয়ের প্রভাব দিন দিন বেড়েই চলেছে। বিশেষ করে শিক্ষাক্ষেত্রে এআই শিক্ষার্থীদের শেখার ধরনকে আমূল বদলে দিচ্ছে।
২ দিন আগে
উচ্চশিক্ষার জন্য যাঁরা অস্ট্রেলিয়াকে পছন্দের তালিকায় রেখেছেন, তাঁদের জন্য সিডনির বিখ্যাত ম্যাককুয়ারি বিশ্ববিদ্যালয় নিয়ে এল এক দারুণ সুখবর। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে মাস্টার্স অব রিসার্চ এবং পিএইচডি পর্যায়ে গবেষণার জন্য সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
২ দিন আগে