জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) স্টাফ বাসে করে ক্যাম্পাসে আসার সময় তিন শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ উঠেছে এক কর্মকর্তার বিরুদ্ধে। আজ সোমবার (১২ জানুয়ারি) সকালে চিটাগাং রোড থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়গামী ১৩ নম্বর স্টাফ বাসে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের উপপরিচালক খন্দকার হাবিবুর রহমানের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ওই শিক্ষার্থীরা। তাঁদের মধ্যে দুজন ছাত্রী ও একজন ছাত্র।
অভিযোগে শিক্ষার্থীরা উল্লেখ করেন, সকালে স্টুডেন্ট বাস মিস হওয়ায় তাঁরা বাধ্য হয়ে স্টাফ বাসে ওঠেন। বাসে ওঠার পর হাবিবুর নামের এক কর্মকর্তা তাঁদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। তাঁদের আইডি কার্ড পরীক্ষা করে কিছুক্ষণের জন্য নিয়ে রাখেন। পরে তাঁরা নেমে যাওয়ার সময় তা ফেরত দিয়ে তাঁদের অপমান করা হয়। একপর্যায়ে তিনি বলেন, ‘বাস থেকে নেমে যাও, পাবলিক ট্রান্সপোর্টে যাও। এটা স্টাফদের জন্য, স্টুডেন্টদের জন্য না।’ এতে দুজন শিক্ষার্থী কান্নায় ভেঙে পড়েন এবং পরবর্তী ক্লাসে মনোযোগ দিতে পারেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়।
বাসে উপস্থিত কর্মকর্তা ও সহকারী রেজিস্ট্রার হালিম বলেন, ‘ঘটনাটি ঘটেছে সত্য। তবে কেন এমন আচরণ করা হয়েছে, সে বিষয়ে আমি কিছু বলতে পারছি না। আমরা প্রায়ই দেখি, স্টুডেন্ট বাস মিস করলে শিক্ষার্থীরা স্টাফ বাসে করে আসে।’
বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক তারেক বিন আতিক বলেন, ‘যেকোনো শিক্ষার্থীর প্রয়োজনকে আমাদের অগ্রাধিকার দেওয়া উচিত, বিশেষ করে নারী শিক্ষার্থীদের ক্ষেত্রে। বাস মিস করলে কাজলা বা শনির আখড়া থেকে আসা শিক্ষার্থীদের জন্য বিষয়টি আরও কষ্টকর হয়ে ওঠে। শিক্ষার্থীদের সহযোগিতা করা আমাদের সবার দায়িত্ব। কোনো কর্মকর্তা বা শিক্ষক এ ধরনের দুর্ব্যবহার করলে তার শাস্তি হওয়া উচিত; আমার ক্ষেত্রে হলেও শাস্তি প্রযোজ্য।’
অভিযোগের বিষয়ে খন্দকার হাবিবুর রহমান বলেন, ‘তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কি না, তা নিশ্চিত করতেই আমি আইডি কার্ড নিয়েছিলাম। তবে যেভাবে অভিযোগ করা হয়েছে, তার সঙ্গে আমার বক্তব্যের মিল পাচ্ছি না।’
পাবলিক ট্রান্সপোর্টে যাওয়ার কথা বলার অভিযোগ অস্বীকার করে হাবিবুর রহমান বলেন, ‘বাসে আরও অনেকেই উপস্থিত ছিলেন। চাইলে তাঁদের কাছে জিজ্ঞেস করা যেতে পারে—আমি এমন কিছু বলেছি কি না।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমি অবগত হয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্প শুরু হয়েছে ২০২৩ সালের জানুয়ারিতে। এই প্রকল্পের মেয়াদ শেষ হবে ২০২৮ সালের জুনে। কিন্তু চলতি বছরের ৩০ জুন পর্যন্ত প্রকল্পটির বাস্তব অগ্রগতি মাত্র ১০ দশমিক ১৪ শতাংশ। প্রকল্পটি বাস্তবায়ন করছে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ...
১ দিন আগে
রসায়ন বিভাগের শিক্ষার্থী হাবিবুর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে সব শ্রেণির শিক্ষার্থী, বিশেষ করে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীরা পড়াশোনা করেন। অসুস্থতা বা বিভিন্ন কারণে কোনো শিক্ষার্থী মিড পরীক্ষা দিতে না পারলে শিক্ষক বা বিভাগের পরামর্শে তাঁকে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া যেত। প্রশাসনের
২ দিন আগে
ইউরোপে উচ্চশিক্ষার স্বপ্ন অনেক শিক্ষার্থীর। সেই স্বপ্ন পূরণে এবার সুযোগ দিচ্ছে নেদারল্যান্ডসের লেইডেন বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টির এক্সিলেন্স স্কলারশিপ ২০২৭-এর জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
২ দিন আগে
শিক্ষার্থীদের যাতায়াত আরও নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও সময়সাশ্রয়ী করার লক্ষ্যে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) ১৮টি এসি বাস চালু করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে ইউআইইউ ক্যাম্পাসে এই এসি বাস সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
২ দিন আগে