পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) গবেষণাকেন্দ্রিক সংগঠন পাবিপ্রবি গবেষণা সংসদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। এতে নতুন শিক্ষার্থীরা অংশ নেন। আয়োজনটি ছিল গবেষণানির্ভর নতুন এক যাত্রার সূচনা।
বিশ্ববিদ্যালয়জীবনে গবেষণা উচ্চশিক্ষার অপরিহার্য ভিত্তি হলেও দেশের অধিকাংশ পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা গবেষণার সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পান স্নাতকের শেষ বর্ষে। তার আগে কাঠামোগতভাবে গবেষণা শেখার বা হাতে-কলমে অনুশীলন করার ব্যবস্থা সীমিত। থিসিস বা প্রকল্প করলেও তা আন্তর্জাতিক মানের জার্নালে প্রকাশের সুযোগ কম। এই বাস্তবতায় ২২ এপ্রিল একদল তরুণ গবেষণাপ্রেমী শিক্ষার্থীর উদ্যোগে জন্ম নেয় পাবিপ্রবি গবেষণা সংসদ।
পিইউএসটি রিসার্চ সোসাইটি ক্যাম্পাসে গবেষণাবান্ধব পরিবেশ গড়ে তুলতে কার্যক্রম করে যাচ্ছে। যার মধ্যে রয়েছে কলমে প্র্যাকটিক্যাল ট্রেনিং, ডেটা অ্যানালাইসিস ও গবেষণাপদ্ধতি শেখানো কর্মশালা, বৈজ্ঞানিক লেখালেখি শেখার সেশন কিংবা আন্তর্জাতিক মানের কনফারেন্সে অংশগ্রহণ। অনলাইনে নিয়মিত ফ্রি ওয়েবিনার আয়োজন করে সংগঠনটি শিক্ষার্থীদের বৈশ্বিক গবেষণা পরিপ্রেক্ষিতের সঙ্গে পরিচিত করাচ্ছে।
সংগঠনটি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে কাজ করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ গবেষণা সংসদের সঙ্গে সহযোগিতায় কার্যক্রম পরিচালনার পাশাপাশি ক্যানসার কেয়ার অ্যান্ড রিসার্চ ট্রাস্ট বাংলাদেশ (সিসিআরটিবি) এবং আন্তর্জাতিক গবেষণা সম্পৃক্ত প্ল্যাটফর্ম রিসার্চ গেটওয়ের সঙ্গে যৌথ কার্যক্রমও করছে। এই সহযোগিতা শিক্ষার্থীদের অভিজ্ঞতা বাড়ানো ছাড়াও গবেষণাকে বাস্তবমুখী করার সুযোগ তৈরি করছে।
নবীন সদস্য মারিয়া ফারজানা পুষ্পিতা বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে গবেষণার প্রতি আগ্রহ ছিল। কিন্তু প্রকল্প বা থিসিসের আগে গবেষণার ভিত্তি শেখার সুযোগ ছিল না। পিইউএসটি রিসার্চ সোসাইটি সেই সুযোগ তৈরি করেছে। এটি সত্যিই এক অপার সম্ভাবনার দরজা।
প্রতিষ্ঠাতা সভাপতি নাজমুল ইসলাম বলেন, ‘গবেষণা ছাড়া উচ্চশিক্ষা পূর্ণতা পায় না। নতুন শিক্ষার্থীরা গবেষণা শুরু করতে চাইলেও দিকনির্দেশনার অভাবে দ্বিধায় থাকে। আমরা তাদের জন্য একটি সুশৃঙ্খল প্ল্যাটফর্ম গড়ে তুলেছি। পথচলা এখনো ছোট পরিসরে, তবে আমরা বিশ্বাস করি, এটি দ্রুত বিশ্ববিদ্যালয়ের অন্যতম বড় সংগঠনে পরিণত হবে।’
শিক্ষক ও উপদেষ্টা ড. কামরুজ্জামান বলেন, গবেষণা বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক পরিমণ্ডলে মর্যাদা এনে দিতে পারে। শিক্ষার্থীরা যত বেশি গবেষণায় যুক্ত হবে, তাদের চিন্তাশক্তি, বিশ্লেষণী দক্ষতা ও মেধার বিকাশ তত বাড়বে। তাই সংগঠনটিকে এগিয়ে নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।
নবীনবরণ উৎসব শিক্ষার্থীদের মধ্যে গবেষণার প্রতি আগ্রহ ও উদ্দীপনা সৃষ্টি করেছে। পিইউএসটি রিসার্চ সোসাইটি এখন নতুনদের কাছে গবেষণাকে আকর্ষণীয় ও সহজলভ্য করে তুলেছে, যা শিক্ষার্থীদের একাডেমিক অগ্রগতি ছাড়াও ভবিষ্যতে গবেষণা, উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক অবদানের পথ খুলবে।

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) ফল ২০২৬ সেমিস্টারের নবীন বরণ ও ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের আবদুল্লাহ হিল রাকিব অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের স্নাতক, স্নাতকোত্তর ও ডিপ্লোমা প্রোগ্রামের নবীন শিক্ষার্থীরা অংশ নেন।
৫ ঘণ্টা আগে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ইনস্টিটিউট অব সায়েন্স ট্রেড অ্যান্ড টেকনোলজি (আইএসটিটি)-এর ২০২৩ সালের এমবিএ ইন অ্যাপারেল মার্চেন্ডাইজিং (এমবিএ ইন এএম) পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষার শিক্ষাবর্ষ ২০২১-২২।
১৬ ঘণ্টা আগে
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) ২৩ আগস্ট ২০২৬ তারিখে ইউল্যাব ক্যাম্পাসে চীনের ওয়েস্ট ইউনান ইউনিভার্সিটির একটি প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা সভার আয়োজন করে। সভায় দুই প্রতিষ্ঠানের মধ্যে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করার বিষয়ে আলোচনা হয়।
১ দিন আগে
সূচি অনুযায়ী, ৮ ডিসেম্বর বাংলা বিষয়ের পরীক্ষা দিয়ে জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু হবে। ১০ ডিসেম্বর ইংরেজি, ১৩ ডিসেম্বর গণিত, ১৫ ডিসেম্বর বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত পরীক্ষা চলবে।
১ দিন আগে