রাজধানীর বনানীর ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ক্যাম্পাসে ২০২৫ সেপ্টেম্বর সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউসিএসআই ইউনিভার্সিটি মালয়েশিয়ার অধ্যাপক ড. মুহাম্মদ কুশাইরি বিন মুহাম্মদ রাজুদ্দিন ও রেজিস্ট্রার খালিদ আব্দুল্লাহ বিন আবু বাকার। নতুন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বক্তব্য দেন ফ্যাকাল্টি অব বিজনেস ম্যানেজমেন্টের ডিন গোলাম আহমেদ ফারুকী, ফ্যাকাল্টি অব কম্পিউটার সায়েন্স অ্যান্ড ডিজিটাল ইনোভেশনের ডিন সৈয়দ আখতার হোসেন, প্রভোস্ট চ্যান জো জিম এবং শিক্ষার্থী নুসরাত নূরজাহান ও মাশরুকুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন দুই শিক্ষার্থী শশী হোসেন ও আহনাফ ফতেহ হোসেন।
বিশেষ অতিথি অধ্যাপক কুশাইরি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘এখন নিজের এবং পরিবারের প্রত্যাশা পূরণের দায়িত্ব তোমাদের। বেশি করে প্রশ্ন করতে শেখো, ক্লাসে সক্রিয় থাকো। যত বেশি প্রশ্ন করবে, তত বেশি নতুন জগৎ খুলে যাবে।’ তিনি শিক্ষার্থীদের এক্সট্রা কারিকুলার কার্যক্রমে সম্পৃক্ত হওয়ারও পরামর্শ দেন।
রেজিস্ট্রার খালিদ আব্দুল্লাহ বলেন, ‘বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তোমাদের যাত্রা শুরু হলো। এটি চ্যালেঞ্জের মধ্যেও বিশাল সুযোগের বার্তা দেয়। নিজস্ব ভবিষ্যৎ গড়ে তুলতে এই সুযোগ সঠিকভাবে কাজে লাগাতে হবে।’
ডিন গোলাম আহমেদ ফারুকী বলেন, ‘তরুণেরাই পারে নিজেদের এবং দেশকে ইতিবাচকভাবে পরিবর্তন করতে। বড় স্বপ্ন দেখো এবং এগিয়ে যাও। মা-বাবা, অভিভাবক ও শিক্ষকেরা তোমাদের পাশে সব সময় আছেন। তাঁদের আশা পূরণে তোমার পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।’

রাজধানীর মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক লাল মোহাম্মদ। বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের এ কর্মকর্তাকে প্রেষণে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানটির অধ্যক্ষ পদে নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়...
৮ ঘণ্টা আগে
চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা এবং সাইবার নিরাপত্তা খাতে দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (ইউএফটিবি)-এর সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং বিভাগে একটি অত্যাধুনিক ‘সাইবার সিকিউরিটি ল্যাব’ উদ্বোধন করা হয়েছে...
১০ ঘণ্টা আগে
রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের পাঁচটি শাখা ক্যাম্পাস পরিচালনার জন্য সরকারি কলেজের পাঁচজন শিক্ষককে নিয়োগ দিয়েছে সরকার। এর আগে প্রতিষ্ঠানটির সার্বিক তদারকি ও পরিচালনার জন্য দুই বছর মেয়াদি বিশেষ কমিটি গঠন করে ঢাকা শিক্ষা বোর্ড...
১১ ঘণ্টা আগে
দুই দিনব্যাপী উৎসবের প্রথম দিনটি সাজানো হয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করে ‘রবীন্দ্র পর্ব’ হিসেবে। দ্বিতীয় দিন আগামীকাল বৃহস্পতিবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করে অনুষ্ঠিত হবে ‘নজরুল পর্ব’।
১৪ ঘণ্টা আগে