করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে না থাকায় দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠান এবং ইবতেদায়ি ও কওমি মাদ্রাসাসমূহের চলমান ছুটি আগামী ৩১ আগস্ট পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশে করোনা পরিস্থিতি আরও অবনতি হওয়ায় এবং কঠোর লকডাউন কার্যকর থাকায় শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষা ও সার্বিক নিরাপত্তার বিবেচনায় এবং কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে পরামর্শক্রমে দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠান এবং ইবতেদায়ি ও কওমি মাদ্রাসাসমূহের চলমান ছুটি আগামী ৩১ শে আগস্ট ২০২১ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
প্রসঙ্গত, বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্তের পর গত ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক ধাপে বাড়ানোর পর সেই ছুটি আবারও ৩১ আগস্ট ২০২১ পর্যন্ত বাড়ল।

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের আগেই ওয়েবসাইটে ফল আপলোড করার ঘটনায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার (ডিপিই) মো. মেহতাব কায়েসকে সাময়িক বরখাস্ত করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
৩৯ মিনিট আগে
প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের আগেই ওয়েবসাইটে আপলোডের অভিযোগে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।
১৮ ঘণ্টা আগে
কর্মসংস্থান, বৈশ্বিক সংযোগ, সাংস্কৃতিক বোঝাপড়া এবং ভাষা শিক্ষায় দক্ষতা বাড়াতে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘ফরেন ল্যাংগুয়েজ সেন্টার’-এর উদ্বোধন করা হয়েছে। নতুন এই কেন্দ্রের মাধ্যমে শিক্ষার্থীদের আন্তর্জাতিক অঙ্গনে প্রতিযোগিতার জন্য আরও দক্ষ করে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয়টি।
১৮ ঘণ্টা আগে
পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় পরিবেশ পদক ২০২৫’ সম্মাননায় ভূষিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) ও রসায়ন বিভাগের অধ্যাপক ড. আবদুস সালাম।
১ দিন আগে