
ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পর্যালোচনা করতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) নেতৃত্বে একটি কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
আজ রোববার রাজধানীর একটি হোটেলে অ্যালায়েন্স অব প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুলস আয়োজিত ‘বিদেশি কারিকুলাম অধ্যয়নকারী শিক্ষার্থীদের সরকারি বিশ্ববিদ্যালয়সমূহে ভর্তির সুযোগ সম্প্রসারণ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, বিদেশি কারিকুলামে ‘ও’ লেভেল ও ‘এ’ লেভেল সম্পন্ন করা শিক্ষার্থীদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগের বিষয়টি পর্যালোচনা করা হবে। এ জন্য ইউজিসির নেতৃত্বে একটি কমিটি গঠন করা হবে। কমিটির সুপারিশের ভিত্তিতে এ বিষয়ে নীতিমালা প্রণয়ন করা হবে, যাতে ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীরা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে সমতার ভিত্তিতে অংশ নিতে পারে।
ভারত ও পাকিস্তানের শিক্ষাব্যবস্থার উদাহরণ দিয়ে ড. মিলন বলেন, প্রতিবেশী দেশগুলোতে ‘ও’ লেভেল ও ‘এ’ লেভেলের সনদকে নিজস্ব উচ্চমাধ্যমিক সার্টিফিকেটের (এইচএসসি) সমমানের সঙ্গে সমন্বয়ের স্পষ্ট নীতিমালা রয়েছে। বাংলাদেশেও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার শিক্ষার সব স্তরে সমতা নিশ্চিত করতে কাজ করছে।
এ সময় শিক্ষামন্ত্রী ইংরেজি মাধ্যমের স্কুলগুলোয় বাংলাদেশের ইতিহাস, বাংলা ভাষা ও সংস্কৃতির কার্যকর পাঠদান জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
সেমিনারে অ্যালায়েন্স অব প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুলসের সভাপতি মো. মোরশেদুল ইসলাম সভাপতিত্ব করেন। এতে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী গিয়াস উদ্দিন, ইউজিসির সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা বক্তব্য দেন।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডেটা ও আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের তৈরি পোশাক খাতকে আরও স্বচ্ছ, দক্ষ ও টেকসই করে তোলার লক্ষ্যে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ‘ডেটাডেভেলপ প্রাইজ ২০২৬ বিডি কেস প্রতিযোগিতা’। একাডেমি অব গার্মেন্টস টেকনোলজি বাংলাদেশের উদ্যোগে সম্প্রতি নর্থ সাউথ ইউনিভার্সিটির
১ ঘণ্টা আগে
জাপানি ভাষা ও সংস্কৃতি শিক্ষার মাধ্যমে বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গে জাপানের সংযোগ স্থাপনের লক্ষ্যে রাজধানীর উত্তরায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আকাতসুকি জাপানিজ কালচার সেন্টার (এজেসিসি) ল্যাঙ্গুয়েজ স্কুল। আকাতসুকি গ্লোবাল পার্টনার্স কোং লিমিটেডের উদ্যোগে পরিচালিত প্রতিষ্ঠানটির উদ্বোধনী
১ ঘণ্টা আগে
শিক্ষামন্ত্রী বলেছেন, উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়ে দেশের বিভিন্ন সমস্যার সমাধান তৈরি করতে হবে। বিশেষ করে, যাঁরা ব্যয়বহুল প্রযুক্তি বা সমাধানের খরচ বহন করতে পারেন না, তাঁদের জন্য সাশ্রয়ী প্রযুক্তি উদ্ভাবনে বিশেষ নজর দিতে হবে।
৩ ঘণ্টা আগে
যুক্তি, মেধা ও মুক্তচিন্তার প্রতিযোগিতায় নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে রবি-দৃষ্টি ডিবেট চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর বিশ্ববিদ্যালয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ)। শুক্রবার (৯ অক্টোবর) চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিযোগিতার ফাইনালে চট্টগ্র
৫ ঘণ্টা আগে