
শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় কোনো বিদেশি ভাষায় দক্ষতা অর্জনের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, তৃতীয় কোনো ভাষা শেখা গেলে ভবিষ্যতে চাকরির জন্য বসে থাকতে হবে না এবং আন্তর্জাতিক কর্মক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হবে।
গতকাল শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সিরাজুল ইসলাম লেকচার থিয়েটারে অনুষ্ঠিত নবীনবরণ, আলোচনা সভা ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব রায়পুরা (ডুসার), নরসিংদী এই অনুষ্ঠানের আয়োজন করে।
মো. তৌহিদ হোসেন বলেন, ‘গ্রামে অনেক শিক্ষিত ছেলেমেয়েকে দেখি ঘুরে বেড়াচ্ছে। কোনো কাজ নাই। অথচ বাংলা ও ইংরেজির পাশাপাশি জাপানিজ, চায়নিজ, কোরিয়ান, স্প্যানিশ বা ফ্রেঞ্চ ভাষার মতো যেকোনো একটি বিদেশি ভাষায় দক্ষতা অর্জন করতে পারলে বিদেশে কাজের সুযোগ সৃষ্টি হতো। বিদেশি ভাষা শেখার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের আরও সমৃদ্ধ করতে পারে এবং উন্নত বিশ্বে কাজের সুযোগ সৃষ্টি করতে পারে। এতে ব্যক্তি, সমাজ এবং দেশ—সবাই উপকৃত হবে।
তৌহিদ হোসেন আরও বলেন, স্কুল-কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় উৎসাহিত করতে হবে, যাতে তারা জ্ঞান ও দক্ষতা অর্জনের মাধ্যমে কর্মক্ষেত্রে সফল হতে পারে।
পাসপোর্টের বয়স-সংক্রান্ত অনিয়মের প্রসঙ্গ তুলে সাবেক এই উপদেষ্টা বলেন, দেশে অবৈধভাবে বয়স বাড়িয়ে পাসপোর্ট করার প্রবণতা রয়েছে। অনেকেই অল্প বয়সে শ্রমিক ভিসায় মধ্যপ্রাচ্যে যাওয়ার জন্য বয়স বাড়িয়ে পাসপোর্ট তৈরি করে। এ ধরনের প্রবণতা বন্ধ করতে হবে।
তৌহিদ হোসেন বলেন, নিজেকে দক্ষ করে গড়ে তুলতে পারলে ইউরোপে যাওয়ার জন্য ঝুঁকিপূর্ণভাবে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে জীবন হারানোর মতো পরিস্থিতি তৈরি হবে না।
অনুষ্ঠানে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম বলেন, সমাজের অনগ্রসর শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিয়ে আসার জন্য উদ্যোগ নিতে হবে। এতে তারা উচ্চশিক্ষা অর্জনে আরও উৎসাহিত হবে।
বর্তমান বিশ্বপরিস্থিতির প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, উপসাগরীয় অঞ্চলে চলমান যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বব্যাপী জ্বালানি সংকট দেখা দিতে পারে।
ডুসারের সাধারণ সম্পাদক আব্দুর রহমান সৈকতের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিগমা গ্রুপের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বৈকল্য বিভাগের সহযোগী অধ্যাপক ড. তাওহিদা জাহান, নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজের সাবেক অধ্যাপক মো. ফখরুল ইসলাম তালুকদার, ডুসারের স্থায়ী উপদেষ্টা রহমত উল্লাহ, ছাত্র উপদেষ্টা মো. আল-আমিন, আতিকুর রহমান আতিক, সদ্য বিদায়ী সভাপতি আবু আহমেদ ফাহাদ এবং সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক সামাউন আহমেদ সাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডুসারের সভাপতি মো. নাজমুল কাদের।

গ্রামীণ ইউনিভার্সিটি একদিকে একাডেমিক কার্যক্রম চালুর প্রস্তুতি এগিয়ে নিচ্ছে, অন্যদিকে গাজীপুরের কালীগঞ্জের পূর্বাচলে ৩৩ একর জমির ওপর স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজে হাত দিয়েছে বলে তুলে ধরে ইউনূস সেন্টার সেন্টার জানিয়েছে, ‘সব ধরনের প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া শেষ করে বিশ্ববিদ্যালয়টি একযোগে...
১৪ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগামী ২ থেকে ৪ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘পিকিউআরইসি প্রেজেন্টস দ্বিতীয় ডিইউকিউএস ইন্টারন্যাশনাল কুইজ ফেস্ট ২০২৬’। ঢাকা ইউনিভার্সিটি কুইজ সোসাইটি (ডিইউকিউএস) আয়োজিত তিন দিনব্যাপী এই কুইজ উৎসবের প্রথম দিন ২ মে অনলাইনে এবং ৩ ও ৪ মে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সরাসরি অনুষ্ঠিত...
১৫ ঘণ্টা আগে
এসএসসি ও সমমান পরীক্ষার চতুর্থ দিনে আজ মঙ্গলবার সারা দেশে ৩২ হাজার ৩৯২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। একই দিনে নকল ও অসদুপায় অবলম্বন করায় ৪৯ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। আজ সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত দেশের ৩ হাজার ৮৭৫টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
২০ ঘণ্টা আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফিন্যান্স বিভাগের ৫ম ব্যাচের সাবেক শিক্ষার্থী ও কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর হত্যাকারীদের দ্রুত বিচার দাবিতে মানববন্ধন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)। আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
২০ ঘণ্টা আগে