বৈরী আবহাওয়ায় অনুপস্থিত পরীক্ষার্থী

বৈরী আবহাওয়ার কারণে গত ১৩ জুলাই উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশ নিতে না পারা ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদের বিশেষ পরীক্ষা ২৪ আগস্ট অনুষ্ঠিত হবে। এ দিন সকাল ১০টায় রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে।
আজ বৃহস্পতিবার রাতে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৩ জুলাই পদার্থবিজ্ঞান প্রথম পত্র, হিসাববিজ্ঞান প্রথম পত্র ও যুক্তিবিদ্যা প্রথম পত্রের পরীক্ষায় অংশ নিতে না পারা এবং পুনরায় পরীক্ষার জন্য নিজ নিজ কেন্দ্রে নিবন্ধন করা পরীক্ষার্থীরা এ বিশেষ পরীক্ষায় অংশ নিতে পারবে। পরীক্ষার্থীদের সকাল সাড়ে ৯টার মধ্যে কেন্দ্রে উপস্থিত হতে বলা হয়েছে। পরীক্ষা অনুষ্ঠিত হবে ঢাকা-৫১ কেন্দ্রের (কেন্দ্র কোড-১১৮) বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে।
এর আগে বৈরী আবহাওয়ার কারণে গত ১৩ জুলাইয়ের পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের পুনর্নিবন্ধনের সুযোগ দেওয়া হয়। চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া অন্যান্য সাধারণ শিক্ষা বোর্ডের পাশাপাশি মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের নির্দিষ্ট বিষয়ের পরীক্ষার্থীরাও এ সুযোগ পেয়েছে।
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। তাদের জন্য সারা দেশে ২ হাজার ৬৯৭টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।

উপাচার্য পরিবর্তনকে কেন্দ্র করে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) চলমান অচলাবস্থা ১৫ দিনে গড়িয়েছে। আন্দোলনের কারণে অন্তত ছয়টি বিভাগের বিভিন্ন বর্ষ ও সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা স্থগিত হয়েছে। নতুন করে পরীক্ষার সময়সূচিও দেওয়া হয়নি।
১ ঘণ্টা আগে
পরিদর্শন শেষে নির্ধারিত ছকে বিস্তারিত প্রতিবেদন তৈরি করে পরিদর্শন সম্পন্ন হওয়ার পরবর্তী পাঁচ কার্যদিবসের মধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপবৃত্তি বিভাগে জমা দিতে হবে। প্রতিবেদন দাখিলের প্রমাণ কপি টিএ/ডিএ বিলের সঙ্গে সংযুক্ত করাও বাধ্যতামূলক করা হয়েছে।
১৬ ঘণ্টা আগে
বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের (বিআইএম) ঢাকা ক্যাম্পাসে ছয় মাস মেয়াদি প্রফেশনাল গ্র্যাজুয়েট ডিপ্লোমা প্রোগ্রামের নতুন ব্যাচে ভর্তি চলছে। বিএনকিউএফ লেভেল-৬ সমমানের এসব এক্সিকিউটিভ প্রোগ্রামের অধীনে বর্তমানে...
১৬ ঘণ্টা আগে
‘সক্ষমতা বিকাশের ২৩ বছরের পথচলা’ প্রতিপাদ্যে বর্ণাঢ্য আয়োজন ও নানা সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)। ৪ অক্টোবর ইউল্যাব ক্যাম্পাসে দিনব্যাপী এ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী, বিশিষ্ট অতি
১ দিন আগে