বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের (বিআইএম) ঢাকা ক্যাম্পাসে ছয় মাস মেয়াদি প্রফেশনাল গ্র্যাজুয়েট ডিপ্লোমা প্রোগ্রামের নতুন ব্যাচে ভর্তি চলছে। বিএনকিউএফ লেভেল-৬ সমমানের এসব এক্সিকিউটিভ প্রোগ্রামের অধীনে বর্তমানে পাবলিক প্রকিউরমেন্ট, প্রজেক্ট, টেক্সটাইল এবং প্রোডাকটিভিটি অ্যান্ড কোয়ালিটি ম্যানেজমেন্ট কোর্সে ভর্তির আবেদন নেওয়া হচ্ছে।
কর্মজীবীদের সুবিধার্থে কোর্সগুলো হাইব্রিড মডেলে (অনলাইন ও অফলাইন) পরিচালনা করা হবে। আগামী ৬ নভেম্বর থেকে ক্লাস শুরু হবে। প্রতি শুক্রবার সন্ধ্যায় ঢাকা ক্যাম্পাসে সরাসরি এবং মঙ্গলবার অনলাইনে লাইভ ক্লাস অনুষ্ঠিত হবে।
প্রতিটি প্রোগ্রামের মোট কোর্স ইনভেস্টমেন্ট নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার ৫০০ টাকা। সীমিত আসনের এসব কোর্সে আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদন করতে বলা হয়েছে।
অনলাইনে আবেদন ও বিস্তারিত তথ্যের জন্য বিআইএমের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে বলা হয়েছে।

পরিদর্শন শেষে নির্ধারিত ছকে বিস্তারিত প্রতিবেদন তৈরি করে পরিদর্শন সম্পন্ন হওয়ার পরবর্তী পাঁচ কার্যদিবসের মধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপবৃত্তি বিভাগে জমা দিতে হবে। প্রতিবেদন দাখিলের প্রমাণ কপি টিএ/ডিএ বিলের সঙ্গে সংযুক্ত করাও বাধ্যতামূলক করা হয়েছে।
১ ঘণ্টা আগে
‘সক্ষমতা বিকাশের ২৩ বছরের পথচলা’ প্রতিপাদ্যে বর্ণাঢ্য আয়োজন ও নানা সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)। ৪ অক্টোবর ইউল্যাব ক্যাম্পাসে দিনব্যাপী এ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী, বিশিষ্ট অতি
১৫ ঘণ্টা আগে
রাশেদ খান পোস্টে লেখেন, ‘আশা করি, স্থায়ী বসতভিটা না থাকার কারণে আর কোনো মিশন আচার্যকে ভোগান্তির শিকার হওয়ার লাগবে না। আমি সকল সাংবাদিককে অসংখ্য ধন্যবাদ জানাই, যারা মানসিক সাপোর্ট দিয়ে মিশন আচার্যের পাশে ছিলেন। বিশেষ করে আমাদের শিক্ষামন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ, যিনি মানবিক দৃষ্টিভঙ্গি থেকে তৎক্ষণাৎ
১৬ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে চোখে কাপড় বেঁধে মৌন মানববন্ধন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাংবাদিকেরা। এ সময় তাঁরা হামলায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবি জানান।
১৭ ঘণ্টা আগে