ঢাকা বোর্ড

এসএসসিতে পাস ও জিপিএতে এগিয়ে ঢাকা বোর্ড
সবচেয়ে বেশি ৩৩ হাজার ২৫৩ জন জিপিএ-৫ পেয়েছে ঢাকা বোর্ডে। আর সবচেয়ে কম জিপিএ-৫ পেয়েছে বরিশাল বোর্ডে ২ হাজার ৭৭৮জন। আজ সোমবার সকালে প্রকাশিত ফল থেকে এসব তথ্য জানা গেছে।

অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা পেছাল
সংশোধিত সূচি অনুযায়ী, ২৮ ডিসেম্বর বাংলা, ২৯ ডিসেম্বর ইংরেজি, ৩০ ডিসেম্বর গণিত এবং ৩১ ডিসেম্বর বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

জিপিএ-৫ পেয়েছে বাক্ ও শ্রবণপ্রতিবন্ধী তানিশা
প্রতিবন্ধকতা অতিক্রম করে জিপিএ-৫ পেয়েছেন জাইমা জারনাস তানিশা। সে বাক্ ও শ্রবণপ্রতিবন্ধী। সে তার অদম্য ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে সেরা সাফল্য অর্জন করেছে। মুখের ভাষা প্রকাশ করতে না পারলেও মনের ভাষা দিয়েই অর্জিত তার সাফল্য সবাইকে অবাক করে দিয়েছে।

অটোপাসের দাবিতে বিক্ষোভের মুখে ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যানের পদত্যাগের ঘোষণা
এইচএসসির ফল পুনর্বিবেচনার দাবিতে চলা বিক্ষোভের মুখে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কার্যালয়ে প্রায় ১০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর শিক্ষার্থীদের সামনে পদত্যাগের ঘোষণা দিয়েছেন চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার








