ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত উন্নয়ন অধ্যয়ন বিভাগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে এক বছর মেয়াদি নিয়মিত মাস্টার্স প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ন্যূনতম চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি এবং ৪-এর স্কেলে সিজিপিএ অন্তত ৩.২৫ পাওয়া শিক্ষার্থীরা এ প্রোগ্রামে আবেদন করতে পারবেন।
সামাজিক বিজ্ঞান, বিজনেস স্টাডিজ, প্রকৌশল, আইন, বিজ্ঞানসহ নির্দিষ্ট কিছু বিষয়ের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক শ্রেণিতে ভর্তির ন্যূনতম যোগ্যতা পূরণ সাপেক্ষে এ কোর্সে আবেদন করতে পারবেন।
আগ্রহী প্রার্থীরা আগামী ২৩ অক্টোবরের মধ্যে নির্ধারিত ফি দিয়ে সংশ্লিষ্ট বিভাগীয় অফিস থেকে ভর্তি ফরম সংগ্রহ করতে পারবেন।
বিভাগ নির্ধারিত পদ্ধতিতে মোট ১০০ নম্বরের লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে। এর মধ্যে অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, নৃবিজ্ঞান, সমাজবিজ্ঞান ও গবেষণা পদ্ধতি বিষয়ে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৪ অক্টোবর বেলা ১১টায়। পরীক্ষার সময় ৯০ মিনিট।
ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য উন্নয়ন অধ্যয়ন বিভাগের অফিস ও অফিশিয়াল ওয়েবসাইটে জানা যাবে।

ইতালির ইউনিভার্সিটি অব কাগলিয়ারি পিএইচডি করার সুযোগ দিচ্ছে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়টিতে ১৪৯টি পিএইচডি আসন রয়েছে। এর মধ্যে ১২৮ আসনে বৃত্তি দেওয়া হবে। বিদেশি শিক্ষার্থীদের জন্য ১৯টি বৃত্তি নির্ধারিত রয়েছে। তবে আন্তর্জাতিক শিক্ষার্থীরা সাধারণ বৃত্তির আসনেও আবেদন করতে পারবেন।
৩ ঘণ্টা আগে
ইতিমধ্যে এইচএসসি পরীক্ষা সম্পন্ন হয়েছে। দরজায় কড়া নাড়ছে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা। ভবিষ্যৎ ক্যারিয়ারের পথ এই পরীক্ষার মাধ্যমে অনেকাংশে নির্ধারিত হয়।
৪ ঘণ্টা আগে
উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণ এবং বৈশ্বিক শিক্ষাব্যবস্থার সঙ্গে বাংলাদেশের উচ্চশিক্ষাকে আরও সম্পৃক্ত করতে ‘ক্রস-বর্ডার হায়ার এডুকেশন নীতিমালা’ প্রণয়ন করছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
১৭ ঘণ্টা আগে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের বিভিন্ন উচ্চশিক্ষা প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স বাই কোর্সওয়ার্ক, মাস্টার্স বাই মিক্সড মোড, মাস্টার্স বাই রিসার্চ ও ডক্টরাল বাই রিসার্চ প্রোগ্রামে ভর্তি নেওয়া হবে।
১ দিন আগে