
প্রায় আড়াই মাস ধরে সারা দেশে চলমান প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব আগামী ২০ জুন শনিবার ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থেকে ছোটদের ফুটবল উপভোগ করবেন।
আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রাথমিক শিক্ষার্থীদের ফুটবল প্রতিযোগিতার বিস্তারিত তুলে ধরেন প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন।
এপ্রিলে শুরু হয়ে গত প্রায় আড়াই মাস ধরে বাংলাদেশের তৃণমূল থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত ৬৫ হাজার ৩৪২টি স্কুল থেকে ১১ লাখ ছাত্র ও ১১ লাখ ছাত্রী এই ফুটবল প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। গ্রাম থেকে শুরু করে ধারাবাহিকভাবে ইউনিয়ন, উপজেলা, জেলা বিভাগে উত্তীর্ণ হয়ে ঢাকায় চূড়ান্ত পর্যায়ে এসেছেন তারা।
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালিকা) শাখায় ময়মনসিংহের নান্দাইলে উপজেলার আচারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মুখোমুখি হবে পাবনার সাঁথিয়া উপজেলার জোরগাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর বালক শাখায় ময়মনসিংহের দড়িরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মুখোমুখি হবে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেন, ২০ জুন ফাইনাল অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় আর্মি স্টেডিয়ামে। সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে থাকবেন। আমাদের শিশুরা যখন দেখবে এই ছোট ছোট ছেলে–মেয়েরা খেলাধুলা করার কারণে জাতীয়ভাবে স্বীকৃতি পাচ্ছে, স্বাভাবিকভাবেই তারা অনেক বেশি অনুপ্রাণিত হবে। আমাদের লক্ষ্য ধারাবাহিকভাবে অন্তত ৫০ লাখ শিক্ষার্থী যেন পরবর্তী ফুটবল টুর্নামেন্টগুলোতে অংশ নেয়।
মাহদী আমিন আরও জানান, ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট এবং ইনোভেশন আইডিয়া শোকেসিংয়ের একটি প্রতিযোগিতাও চলছে। এই প্রতিযোগিতায় ১২ হাজার টিম অংশ নিচ্ছে। প্রতিটি দলে তিনজন শিক্ষার্থী দুজন শিক্ষক, অর্থাৎ ৩৬ হাজার শিক্ষার্থী ১২ হাজার শিক্ষক এই উদ্যোগে যুক্ত আছেন। তাদের বিভিন্ন রকমের উদ্যোক্তামূলক চিন্তাভাবনা কী রয়েছে, কী ধরনের উন্নত বৈজ্ঞানিক চিন্তা–ভাবনা রয়েছে এবং সেগুলোকে আমরা কমার্শিয়ালাইজ করার চিন্তা করছি। ভালো উদ্যোগে ফান্ডিং করার চিন্তাও রয়েছে। আগামী ২৯ জুন বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, প্রায় ২০ লাখ শিক্ষার্থীরা গত আড়াই মাস ধরে ইউনিয়ন থেকে বিভাগীয় পর্যায়ের ধাপ অতিক্রম করার পর মেয়েদের দুটি দল এবং ছেলেদের দুটি দল চূড়ান্ত পর্বে খেলবে। প্রধানমন্ত্রী চূড়ান্ত পর্বে উপস্থিত থাকবেন। যারা চ্যাম্পিয়ন হবে তাদের প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সামনে ফিফার মাধ্যমে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। শিশুদের যারা এই গোল্ড কাপগুলো জিতবে, তারা আন্তর্জাতিক মানের খেলোয়াড় হবে।
সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আনম এহছানুল হক মিলন উপস্থিত ছিলেন। তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি এত বড় প্রতিযোগিতা গণমাধ্যমের সাড়া না পাওয়ায় আক্ষেপ প্রকাশ করেন।

আগামী ২ জুলাই থেকে শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা সব কয়টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে
১ ঘণ্টা আগে
বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ, স্বীকৃত এবং প্রভাবশালী বিশ্ববিদ্যালয় মূল্যায়ন সংস্থা কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৭-এ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) টানা ধারাবাহিকতায় বৈশ্বিক পর্যায়ে ১০০১-১২০০ ব্যান্ডে নিজেদের অবস্থান ধরে রেখেছে...
২ ঘণ্টা আগে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৪ সালের এলএলবি প্রথম পর্ব (প্রথম বর্ষ) পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। ১৬ জুন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদনক্রমে এ ফল
৪ ঘণ্টা আগে
বিশ্বের অন্যতম সেরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি বা এমআইটি। বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গবেষণায় অসামান্য অবদানের জন্য প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে বৈশ্বিক অঙ্গনে শীর্ষ স্থান ধরে রেখেছে। উচ্চমানের শিক্ষা, গবেষণার বিস্তৃত সুযোগ এবং বিশ্বব্যাপী কর্মক্ষেত্রে শক্ত...
১২ ঘণ্টা আগে