
আগামী ২ জুলাই থেকে শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা সব কয়টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেছেন, ‘সারা বাংলাদেশে আমরা একক প্রশ্নে এবার পরীক্ষার ব্যবস্থা করেছি। দেখি কী হয়। এটা আপনারা জানেন, একেক বোর্ডের সঙ্গে একেক বোর্ডের প্রতিযোগিতা থাকে। কোনো বোর্ড একটু রিলাক্স প্রশ্ন করে, কোনো বোর্ড স্ট্রং প্রশ্ন করে। এক বাংলাদেশে পরীক্ষা দেবে, এসএসসি এবং এইচএসসি ভিন্ন প্রশ্ন তো হতে পারে না। এটা হয় না।’
মন্ত্রী বলেন, ‘ও লেভেল, এ লেভেলে এক দেশ থেকে আরেক দেশে প্রশ্ন ভিন্ন হয় না। সে জন্য আমরা এটা করেছি। ভালোর জন্যই করেছি।’
জুলাই মাস দুর্যোগপ্রবণ সময়। বিগত বছরগুলোতে প্রাকৃতিক দুর্যোগের কারণে কোনো একটি বা একাধিক শিক্ষা বোর্ডের পাবলিক পরীক্ষা স্থগিতের নজির আছে। অভিন্ন প্রশ্নে এইচএসসি পরীক্ষার সময় কোনো একটি বোর্ডের এলাকায় প্রাকৃতিক দুর্যোগ শুরু হলে সরকার কী পদক্ষেপ নেবে, তা শিক্ষামন্ত্রীর কাছে জানতে চান সাংবাদিকেরা।
উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, ‘দুর্যোগের সঙ্গে প্রশ্নের কোনো সম্পর্ক নেই। একক প্রশ্ন বা অভিন্ন প্রশ্ন আমরা তো সেই স্ব স্ব উপজেলায় পাঠিয়ে দিয়েছি। সেটা তো আমাদের কোশ্চেন ব্যাংকে চলে যায়। দুর্যোগে পরীক্ষা নেওয়ার অসুবিধা হয়, সেই সময় ইমার্জেন্সি ডিসিশন নেওয়ার জন্য আমাদের অনেকগুলো পদ্ধতি রয়েছে। ইন ডিটেলস আমরা বলব।’
শিক্ষামন্ত্রী বলেন, ‘একদম ক্যাটাগরিক্যালি ধরুন, এক জায়গায় দুর্যোগ হলো, সে জায়গায় সকাল ১০টায় পরীক্ষা হলো না প্রশ্নপত্র তো হেডমাস্টার সাহেব দেননি। উনার কাছেই তো আছে এবং ওই ছাত্রছাত্রীদের কনফাইন থাকলেও পরবর্তী সময়ে এটা অন্য জায়গায় সার্কুলেট হওয়ার আগে এগুলি নেসেসারি স্টেপ নেওয়া হয়।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা ড. মাহ্দী আমিন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলসহ অনেকে।

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালিকা) শাখায় ময়মনসিংহের নান্দাইলে উপজেলার আচারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মুখোমুখি হবে পাবনার সাঁথিয়া উপজেলার জোরগাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর বালক শাখায় ময়মনসিংহের দড়িরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মুখোমুখি...
১ ঘণ্টা আগে
বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ, স্বীকৃত এবং প্রভাবশালী বিশ্ববিদ্যালয় মূল্যায়ন সংস্থা কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৭-এ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) টানা ধারাবাহিকতায় বৈশ্বিক পর্যায়ে ১০০১-১২০০ ব্যান্ডে নিজেদের অবস্থান ধরে রেখেছে...
২ ঘণ্টা আগে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৪ সালের এলএলবি প্রথম পর্ব (প্রথম বর্ষ) পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। ১৬ জুন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদনক্রমে এ ফল
৪ ঘণ্টা আগে
বিশ্বের অন্যতম সেরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি বা এমআইটি। বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গবেষণায় অসামান্য অবদানের জন্য প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে বৈশ্বিক অঙ্গনে শীর্ষ স্থান ধরে রেখেছে। উচ্চমানের শিক্ষা, গবেষণার বিস্তৃত সুযোগ এবং বিশ্বব্যাপী কর্মক্ষেত্রে শক্ত...
১২ ঘণ্টা আগে