রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (আইবিএ) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিবিএ গ্র্যাজুয়েটদের জন্য ১৯তম ব্যাচের এমবিএ প্রোগ্রামে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৬ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের জন্য প্রার্থীকে যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে ৪-এর স্কেলে ন্যূনতম ২.৫০ সিজিপিএ নিয়ে বিবিএ পাস হতে হবে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২৫০ টাকা, যা ‘নগদ’-এর মাধ্যমে পরিশোধ করতে হবে।
আইবিএ সূত্রে জানা গেছে, প্রোগ্রামটি ৩৯ ক্রেডিটের এবং পাঠদান হবে ইংরেজি মাধ্যমে।
ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৯ আগস্ট সকাল ১০টা ৩০ মিনিটে আইবিএ ভবনে ইংরেজি, গণিত ও মানসিক দক্ষতার ওপর এমসিকিউ পদ্ধতিতে লিখিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই দিন দুপুর ১২টায় মৌখিক পরীক্ষা নেওয়া হবে।
তবে বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয় বা আইবিএর অন্য কোনো এমবিএ প্রোগ্রামে অধ্যয়নরত শিক্ষার্থীরা এ প্রোগ্রামে আবেদন করতে পারবেন না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পাবলিক হেলথ বিভাগে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের নিয়মিত মাস্টার অব পাবলিক হেলথ (এমপিএইচ) প্রোগ্রামে ভর্তির আবেদন আহ্বান করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৬ আগস্ট পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন।
১২ মিনিট আগে
মো. রেজাউল ইসলাম পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কৃষি বিষয়ে পড়াশোনা করেছেন। সম্প্রতি তিনি ৪৭তম বিসিএসে কৃষি ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তাঁর ক্যাডার পছন্দের তালিকায় ছিল যথাক্রমে প্রশাসন, পুলিশ, কাস্টমস, ট্যাক্স, অডিট ও কৃষি। প্রায় ১৫ মিনিটের ভাইভার অভিজ্ঞতা তিনি শুনিয়েছেন আজকের....
৬ ঘণ্টা আগে
বিশ্বমানের গবেষণার স্বপ্ন দেখছেন? আন্তর্জাতিক পরিসরে নিজের গবেষণাকে নতুন উচ্চতায় নিতে চান? সেই স্বপ্ন পূরণের সুযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। হার্ভার্ড একাডেমি স্কলার্স প্রোগ্রাম ২০২৭-এ আবেদন শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের গবেষকেরা এই সম্পূর্ণ অর্থায়নের কর্মসূচিতে আবেদন...
৭ ঘণ্টা আগে
ইংরেজিতে কতটি শব্দ জানেন, সেটি আইইএলটিএস স্পিকিং পরীক্ষার একমাত্র মাপকাঠি নয়। এখানে দেখা হয়, আপনি কীভাবে কথা বলেন, কীভাবে ভাব প্রকাশ করেন, আর একজন মানুষের সঙ্গে কতটা স্বাভাবিকভাবে যোগাযোগ করতে পারেন। পুরো পরীক্ষা যেন একটি আন্তরিক আলাপ।
৭ ঘণ্টা আগে