
বিশ্বমানের গবেষণার স্বপ্ন দেখছেন? আন্তর্জাতিক পরিসরে নিজের গবেষণাকে নতুন উচ্চতায় নিতে চান? সেই স্বপ্ন পূরণের সুযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। হার্ভার্ড একাডেমি স্কলার্স প্রোগ্রাম ২০২৭-এ আবেদন শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের গবেষকেরা এই সম্পূর্ণ অর্থায়নের কর্মসূচিতে আবেদন করতে পারবেন।
এই কর্মসূচি মূলত তাঁদের জন্য, যাঁরা সামাজিক বিজ্ঞান ও আইন বিষয়ে গবেষণায় আগ্রহী। পাশাপাশি বিদেশি ভাষা, আন্তর্জাতিক ইতিহাস কিংবা বিভিন্ন সংস্কৃতি সম্পর্কে গভীর জ্ঞান ও দক্ষতা রয়েছে।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ১৬৩৬ সালে প্রতিষ্ঠিত। এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে পুরোনো বিশ্ববিদ্যালয়। বিশ্বের অন্যতম সেরা এই বিশ্ববিদ্যালয়ে গবেষণার সুযোগ পাওয়া যেকোনো গবেষকের জন্যই বড় অর্জন। এই কর্মসূচির মাধ্যমে অংশগ্রহণকারীরা আন্তর্জাতিক গবেষণা-পরিবেশে কাজ করার পাশাপাশি বিশ্বজুড়ে খ্যাতিমান গবেষকদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পাবেন।
নির্বাচিত পোস্টডক্টরাল একাডেমি স্কলাররা বছরে ৮০ হাজার মার্কিন ডলার ভাতা পাবেন। পাশাপাশি হার্ভার্ড একাডেমি ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড এরিয়া স্টাডিজে দুই বছর গবেষণার সুযোগ থাকবে। এ ছাড়া গবেষণা ও ভ্রমণ ব্যয়ে আর্থিক সহায়তা, গবেষণা-সংক্রান্ত বিভিন্ন সুবিধা এবং স্বাস্থ্যবিমার সুবিধাও দেওয়া হবে।
আবেদনের জন্য অনলাইন আবেদনপত্র পূরণ করতে হবে। সঙ্গে জমা দিতে হবে জীবনবৃত্তান্ত (সিভি/রেজ্যুমে), একাডেমিক ট্রান্সক্রিপ্ট, গবেষণার আগ্রহ ও পরিকল্পনা নিয়ে স্টেটমেন্ট অব রিসার্চ ইন্টারেস্টস, একটি গবেষণাধর্মী রাইটিং স্যাম্পল এবং তিনটি রিকমেন্ডেশন লেটার।
হার্ভার্ড একাডেমি স্কলার্স প্রোগ্রামের অফিশিয়াল আবেদনের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার আগে যোগ্যতা ও কর্মসূচির বিস্তারিত তথ্য ভালোভাবে পড়ে নিন।
এরপর প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করুন। গবেষণার লক্ষ্য, অভিজ্ঞতা এবং এই কর্মসূচি আপনার গবেষণায় কীভাবে ভূমিকা রাখবে, তা তুলে ধরে স্টেটমেন্ট অব রিসার্চ ইন্টারেস্টস লিখুন। নিজের গবেষণা ও বিশ্লেষণী দক্ষতার প্রমাণ হিসেবে একটি মানসম্মত রাইটিং স্যাম্পল যুক্ত করুন। পাশাপাশি গবেষণা ও একাডেমিক সক্ষমতা মূল্যায়ন করতে পারবেন—এমন তিনজনের সুপারিশপত্র সংগ্রহ করুন। সব তথ্য ও নথি যাচাই করে নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন জমা দিন।
আবেদনের শেষ সময়: ১৮ সেপ্টেম্বর ২০২৬।

বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে গ্রিন ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণমাধ্যম যোগাযোগ বিভাগ, ব্যাচ-২৬২ কে (ফল-২০২৬) বরণ করে নিয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের পূর্বাচল আমেরিকান সিটির নিজস্ব ক্যাম্পাসে এই নবীনবরণ অনুষ্ঠিত হয়।
৮ ঘণ্টা আগে
প্রাথমিকভাবে মনোনীত শিক্ষার্থীদের আগামী ১ অক্টোবর অফিস চলাকালীন সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। এ জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ওয়েবসাইটে প্রকাশিত প্রধানমন্ত্রী স্বর্ণপদক মনোনয়ন ফরম অথবা বিজ্ঞপ্তির সঙ্গে দেওয়া ফরম নির্দেশনা অনুযায়ী পূরণ করে দুই সেট হার্ড কপি জমা দিতে হবে।
৮ ঘণ্টা আগে
তরুণদের চাকরির বাজারে রাজনৈতিক হস্তক্ষেপ বা বৈষম্য মেনে নেওয়া হবে না। মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করার পাশাপাশি সরকারের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে শিক্ষার্থীদের মধ্যে তৈরি হওয়া উদ্বেগ সরকারকে দ্রুত নিরসনের করতে হবে। অন্যথায় শিক্ষার্থীরা অধিকার রক্ষায় আন্দোলনে যেতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি...
৯ ঘণ্টা আগে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের অধীনে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের অন-ক্যাম্পাস রেগুলার মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) প্রোগ্রামের প্রথম সেমিস্টার পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
১৬ ঘণ্টা আগে