
চাঁপাইনবাবগঞ্জ ও মাদারীপুর সদর উপজেলার কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিলের খাবার খেয়ে শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার ঘটনায় চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার প্রতিবেদন জমা দিয়েছেন। আজ রোববার রাতে শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চাঁপাইনবাবগঞ্জ ও মাদারীপুর সদর উপজেলার কয়েকটি বিদ্যালয়ে মিড-ডে মিল গ্রহণের পর কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়েছে—এমন সংবাদ প্রকাশের পর সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে। এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ইতিমধ্যে মাদারীপুরের জেলা প্রশাসক পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন। পাশাপাশি সংশ্লিষ্ট খাদ্য সরবরাহকারীদের সঙ্গে চুক্তি কেন বাতিল করা হবে না, সে বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ।
এদিকে শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন চাঁপাইনবাবগঞ্জে সিভিল সার্জনকে অন্তর্ভুক্ত করে পৃথক একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইতিমধ্যে ঘটনাটি তদন্ত করে একটি প্রতিবেদন জমা দিয়েছেন। এ ছাড়া সংশ্লিষ্ট খাদ্য সরবরাহকারীদের বিরুদ্ধেও দ্রুত কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মাদারীপুর ও চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রাথমিক শিক্ষা অফিসাররা নিরাপদ খাদ্য আইনের আওতায় দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।

প্রাথমিক শিক্ষকদের সাত সদস্যের একটি প্রতিনিধি দল মন্ত্রণালয়ে সাক্ষাৎ করতে গেলে প্রতিমন্ত্রী। আন্দোলনকারীদের চলমান প্রক্রিয়ার প্রতি আস্থা রেখে অযথা জনদুর্ভোগ সৃষ্টি না করে নিজ নিজ গন্তব্যে ফিরে যাওয়ার...
৮ ঘণ্টা আগে
জুলাই-আগস্টের পরবর্তী সময়ে ছাত্র রাজনীতি হবে পেশিশক্তিমুক্ত, অস্ত্রমুক্ত এবং সন্ত্রাসমুক্ত। আন্ডারগ্রাউন্ড কোনো রাজনীতি আমরা দেখতে চাই না...
৯ ঘণ্টা আগে
প্রশ্নফাঁস-সংক্রান্ত গুজব ছড়ানো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যাচাই ছাড়া কোনো তথ্য প্রচার না করতে গণমাধ্যমের প্রতি বিশেষ আহ্বান জানানো হচ্ছে। বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে গুজব ছড়ানো হলেও তা যাচাই না করে প্রচার করলে শিক্ষার্থীরা..
১২ ঘণ্টা আগে
ভর্তি পরীক্ষার দীর্ঘসূত্রতা-সমন্বয়হীনতার কারণে দেশের শিক্ষার্থীদের এক বছরে সম্মিলিতভাবে প্রায় ‘৪০ লাখ’ বছর সময় অপচয় হচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
১৩ ঘণ্টা আগে