দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আগামীকাল সোমবার (১৩ জুলাই) অনুষ্ঠিতব্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব অভ্যন্তরীণ পরীক্ষা স্থগিত করা হয়েছে।
আজ রোববার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ১৩ জুলাইয়ের পূর্বনির্ধারিত বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন সময়সূচি সংশ্লিষ্ট বিভাগ বা ইনস্টিটিউটের প্রস্তাবের ভিত্তিতে যথাসময়ে ঘোষণা করা হবে।
তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ও উপাদানকল্প কলেজ এবং ইনস্টিটিউটগুলোর পরীক্ষাসমূহ পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

চট্টগ্রাম বিভাগ ছাড়া দেশের অন্যান্য এলাকায় উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা যথারীতি সূচি অনুযায়ী চলবে বলে জানিয়েছে শিক্ষা বোর্ডগুলোর মোর্চা আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
৩ ঘণ্টা আগে
ঢাকাসহ সারা দেশের বিভিন্ন এলাকায় টানা বৃষ্টির কারণে উচ্চ মাধ্যমিক সার্টিফেকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা নেওয়া হবে কি না, সে বিষয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সরকার। শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন...
৭ ঘণ্টা আগে
চলমান ভারী বর্ষণ ও দমকা হাওয়ার প্রভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে একটি বড় গাছ উপড়ে বিশ্ববিদ্যালয়ের বাসের ওপর পড়ে। এতে দুমড়ে-মুচড়ে গিয়ে বাসটির ব্যাপক ক্ষতি হয়েছে। তবে দ্রুত সরে যাওয়ায় কোনো শিক্ষার্থী, শিক্ষক বা কর্মচারী আহত হননি বলে জানা গেছে।
৮ ঘণ্টা আগে
রাত থেকে চলা বর্ষণের তোড়ে রাজধানীর বিভিন্ন এলাকার সড়কে পানি জমে যাওয়ায় বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক নির্বাচনী পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ রোববার (১২ জুলাই) দুপুরে ঢাকা জেলা শিক্ষা কর্মকর্তা শাহরীন খান রূপা এ তথ্য জানান।
৯ ঘণ্টা আগে