
রাত থেকে চলা বর্ষণের তোড়ে রাজধানীর বিভিন্ন এলাকার সড়কে পানি জমে যাওয়ায় বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিকী ও প্রাক নির্বাচনী পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ রোববার (১২ জুলাই) দুপুরে ঢাকা জেলা শিক্ষা কর্মকর্তা শাহরীন খান রূপা এ তথ্য জানান।
তিনি বলেন, রাজধানীর বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠান বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষা স্থগিত করেছে। কিছু কিছু প্রতিষ্ঠান আমাদের কাছে জানতে চেয়েছিল পরীক্ষা স্থগিত করবে কি-না। তাদের অনেকে পরীক্ষা স্থগিত করেছে।
তিনি আরও বলেন, নবাবগঞ্জ উপজেলার সবগুলো শিক্ষাপ্রতিষ্ঠানই পরীক্ষা স্থগিত করেছে। আর রাজধানীর কিছু প্রতিষ্ঠান সকালের পরীক্ষা নিতে পেরেছে, দুপুরের পরীক্ষা স্থগিত করেছে। কিছু প্রতিষ্ঠান দুই বেলার পরীক্ষাই স্থগিত করেছে।
নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের রোববারের প্রাক-নির্বাচনী ও অর্ধবার্ষিকী পরীক্ষা স্থগিত ঘোষণা করে নোটিশ জারি করেছেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ আবদুল মান্নান।
এ দিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির অর্ধবার্ষিক পরীক্ষা, দশম শ্রেণির প্রাক-নির্বাচনী পরীক্ষা এবং একাদশ শ্রেণির ব্যবহারিক পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন একজন শিক্ষক।
এদিকে তানুজা আকবর নামের এক অভিভাবক বলেন, ধানমন্ডির কামরুন্নেছা স্কুলের অর্ধবার্ষিকী এবং প্রাক-নির্বাচনী পরীক্ষা বৈরী আবহাওয়ার কারণে স্থগিত করা হয়েছে।
দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং টানা বৃষ্টিতে জলাবদ্ধতার কারণে প্রাথমিক ও মাধ্যমিক উভয় শাখার পরীক্ষা স্থগিত করেছে রাজধানীর মিল্লাত হাই স্কুল। প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।
সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ কর্তৃপক্ষ একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা স্থগিত ঘোষণা করে নোটিশ জারি করেছে।
মগবাজারের বিটিসিএল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষও আজ রোববারের পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে বলে প্রতিষ্ঠানের ফেসবুক পেজে জানিয়েছে।
পুরান ঢাকার শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়ের প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ শাখার রোববারের সব পরীক্ষা স্থগিত করে নোটিশ জারি করেছে। নোটিশের মাধ্যমে রোববারের সব পরীক্ষা স্থগিত ঘোষণা করে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজও।
মিরপুরের বিসিআইসি কলেজ আজ রোববারের চতুর্থ, ষষ্ঠ, সপ্তম ও নবম শ্রেণির পরীক্ষা স্থগিত ঘোষণা করে নোটিশ জারি করেছে। আজকের সব পরীক্ষা স্থগিত করে নোটিশ প্রতিষ্ঠানের ফেসবুক পেজে প্রকাশ করেছে মনিপুর উচ্চ বিদ্যালয়ও।
রোববারের ষষ্ঠ থেকে দশম শ্রেণির সব পরীক্ষা স্থগিত করে নোটিশ জারি করেছে বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেলস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। আজকের সব পরীক্ষা স্থগিত করেছে মিরপুরের সিদ্ধান্ত হাইস্কুল কর্তৃপক্ষও।
মতিঝিল কলোনি হাইস্কুলের প্রাথমিক ও মাধ্যমিক শাখার রোববারের পরীক্ষা স্থগিত করে নোটিশ জারি করেছেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক নাজনীন ফেরদৌস।
গেন্ডারিয়ার ফজলুল হক মহিলা কলেজ কর্তৃপক্ষও রোববারের একাদশ শ্রেণি, অনার্স চতুর্থ বর্ষ ইনকোর্স পরীক্ষা স্থগিত ঘোষণা করে নোটিশ জারি করেছে।

এ বছর প্রাথমিকে বৃত্তি পেয়েছেন ৭৯ হাজার ২৪৬ জন শিক্ষার্থী। এর মধ্যে মেধাবৃত্তি পেয়েছে ৩২ হাজার ৯৬৫ জন এবং সাধারণ বৃত্তি পেয়েছে ৪৬ হাজার ২৮১ জন। আজ রোববার দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে বৃত্তি পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
১ ঘণ্টা আগে
প্রথমবার অংশ নেওয়া। আর তাতেই বিশ্বমঞ্চে রাখল দৃঢ় পদচিহ্ন। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) রেসকিউ রোভার টিম বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ রোবোকাপ রেসকিউ লিগ ২০২৬-এ অংশ নিয়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
৩ ঘণ্টা আগে
দেশের একটি ছোট্ট শহর। সেখানকার ছোট্ট একটি মেয়ে। বয়স মাত্র আট। অথচ স্বপ্ন তার আকাশছোঁয়া। সেই স্বপ্নের ডানায় ভর করে বাংলাদেশের নাম লিখিয়েছে এশিয়ার শীর্ষে। বলছি গাজীপুরের কালিয়াকৈরের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী সামিনা নূর তাজের কথা।
৪ ঘণ্টা আগে
স্পেনভিত্তিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান সিমাগো ইনস্টিটিউশন র্যাঙ্কিংয়ে এনার্জি ক্যাটাগরিতে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় এবং গণিতে তৃতীয় স্থান অর্জন করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি)।
৪ ঘণ্টা আগে