
কোচিং-বাণিজ্য দীর্ঘদিনের একটি সামাজিক সমস্যা উল্লেখ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, কোচিংয়ের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান রয়েছে। এসব নিয়ন্ত্রণে আনতে বিভিন্ন নীতি ও উদ্ভাবনী উদ্যোগ নেওয়া হয়েছে, যা শিগগির পরীক্ষামূলকভাবে চালু করা হবে।
আজ শনিবার সকালে রাজধানীর যাত্রাবাড়ীর পাড়াডগার মান্নান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এ কথা বলেন তিনি।
আগামী বছর থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, গত বছর অন্তর্বর্তী সরকারের সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও কোনো কারণে তা সম্ভব হয়নি। তবে শিক্ষার্থী ও অভিভাবকদের পড়াশোনায় উৎসাহিত করতে বৃত্তি পরীক্ষা একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। সে কারণেই দায়িত্ব নেওয়ার পরই সরকার এ পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেয়।
তিনি আরও জানান, ভবিষ্যতে বৃত্তি পরীক্ষার নীতিমালা, অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা এবং বৃত্তির পরিমাণ পুনর্বিবেচনার পরিকল্পনা রয়েছে।
সেই সঙ্গে প্রাথমিক বৃত্তি পরীক্ষাকে কেন্দ্র করে বড় ধরনের কোনো অভিযোগ এখনো পাওয়া যায়নি বলেও জানান প্রতিমন্ত্রী।
পরিদর্শনের সময় প্রাথমিক ও গণশিক্ষাসচিব আবু তাহের মো. মাসুদ রানা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কারিগরি শিক্ষার্থীদের উদ্ভাবনী সক্ষমতা তুলে ধরতে ‘স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন’-এর রংপুর অঞ্চলের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হয়েছে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে। আজ শনিবার আয়োজিত এই প্রতিযোগিতায় রংপুর অঞ্চলের ৩০টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৯০টি উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করেন।
২ ঘণ্টা আগে
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ওই অনুচ্ছেদটি সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে। ফলে এসএসসি পরীক্ষা ২০২৬ থেকে এই বিধান আর কার্যকর থাকবে না।
৫ ঘণ্টা আগে
এবারের এইচএসসি পরীক্ষায় প্রথমবারের মতো দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডসহ মোট ১১টি বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৭ ঘণ্টা আগে
কোচিং নিয়ন্ত্রণ করার জন্য বেশ কিছু ইনোভেশন বা পলিসি চিহ্নিত করা হয়েছে। শিগগির এর পাইলটিং শুরু হবে। তবে প্রাথমিক বৃত্তি-সংক্রান্ত কোচিং নিয়ে এখনো বড় কোনো অভিযোগ পাওয়া যায়নি।
৮ ঘণ্টা আগে