কিউএসের গ্লোবাল এমবিএ র্যাঙ্কিং ২০২৭ প্রকাশ

কিউএস গ্লোবাল এমবিএ র্যাঙ্কিং ২০২৭ প্রকাশিত হয়েছে। বিশ্বের সেরা পূর্ণকালীন এমবিএ কর্মসূচির তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্রের কেমব্রিজের এমআইটি স্লোয়ান। দ্বিতীয় অবস্থানে রয়েছে হার্ভার্ড বিজনেস স্কুল। তৃতীয় অবস্থানে স্ট্যানফোর্ড গ্র্যাজুয়েট স্কুল অব বিজনেস।
শীর্ষ পাঁচে যুক্তরাষ্ট্রের চারটি ব্যবসায় শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। চতুর্থ অবস্থানে পেন (হোয়ার্টন) এবং পঞ্চম অবস্থানে যুক্তরাজ্যের কেমব্রিজ জাজ বিজনেস স্কুল। এমবিএ পড়তে আগ্রহী শিক্ষার্থীদের জন্য এই র্যাঙ্কিং গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে বিশ্বের শীর্ষ ব্যবসায় শিক্ষাপ্রতিষ্ঠান সম্পর্কে ধারণা পাওয়া যায়। বিভিন্ন সূচকের ভিত্তিতে প্রতিষ্ঠানগুলোর তুলনাও করা যায়।
বিশ্বের এসব প্রতিষ্ঠানের রয়েছে দীর্ঘ শিক্ষা ও গবেষণার ঐতিহ্য। নেতৃত্ব, উদ্ভাবন ও উদ্যোক্তা তৈরিতেও তারা পরিচিত।
১. এমআইটি স্লোয়ান, কেমব্রিজ, ম্যাসাচুসেটস, যুক্তরাষ্ট্র
এমআইটি স্লোয়ান স্কুল অব ম্যানেজমেন্টের যাত্রা শুরু ১৯১৪ সালে। ব্যবস্থাপনা বিষয়ে জ্ঞান তৈরি ও নীতিনিষ্ঠ নেতা তৈরিতে প্রতিষ্ঠানটি গুরুত্ব দেয়। কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল অর্থনীতি, উদ্যোক্তা ও প্রযুক্তি ব্যবস্থাপনা নিয়ে গবেষণা হয় এখানে। বর্তমানে শিক্ষার্থী প্রায় ১ হাজার ৩০০।
২. হার্ভার্ড বিজনেস স্কুল, যুক্তরাষ্ট্র
হার্ভার্ড বিজনেস স্কুল প্রতিষ্ঠিত হয় ১৯০৮ সালে। প্রতিষ্ঠার সময় এটি বিশ্বের প্রথম এমবিএ কর্মসূচি চালু করে। ১৯২৪ সালে কেস পদ্ধতি শিক্ষাদানের প্রধান পদ্ধতি হিসেবে গ্রহণ করা হয়। বাস্তব ব্যবসায়িক পরিস্থিতি বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া এই পদ্ধতির মূল বৈশিষ্ট্য।
৩. স্ট্যানফোর্ড গ্র্যাজুয়েট স্কুল অব বিজনেস, স্ট্যানফোর্ড, যুক্তরাষ্ট্র
স্ট্যানফোর্ড গ্র্যাজুয়েট স্কুল অব বিজনেস ব্যবস্থাপনা বিষয়ে জ্ঞান ও নেতৃত্ব বিকাশে গুরুত্ব দেয়। উদ্ভাবন, উদ্যোক্তা মানসিকতা ও আন্তবিষয়ক শিক্ষায় এর বিশেষ গুরুত্ব রয়েছে। সিলিকন ভ্যালির পরিবেশ প্রযুক্তি ও ব্যবসার নতুন ধারণা বিকাশে সহায়ক।
৪. পেন (হোয়ার্টন), যুক্তরাষ্ট্র
ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়ার হোয়ার্টন স্কুল প্রতিষ্ঠিত হয় ১৮৮১ সালে। এটি বিশ্বের প্রথম কলেজভিত্তিক ব্যবসায় শিক্ষাপ্রতিষ্ঠান। ব্যবসায় শিক্ষা ও গবেষণার পাশাপাশি উদ্যোক্তা এবং উদ্ভাবনেও এর দীর্ঘ ঐতিহ্য রয়েছে। বর্তমানে বিভিন্ন কর্মসূচিতে ৫ হাজারের বেশি শিক্ষার্থী পড়ছেন।
৫. কেমব্রিজ জাজ বিজনেস স্কুল, যুক্তরাজ্য
কেমব্রিজ জাজ বিজনেস স্কুল প্রতিষ্ঠিত হয় ১৯৯০ সালে। তখন এর নাম ছিল জাজ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট স্টাডিজ। বর্তমানে ব্যবস্থাপনা শিক্ষা ও গবেষণায় আন্তবিষয়ক পদ্ধতি অনুসরণ করে প্রতিষ্ঠানটি। উদ্যোক্তা মানসিকতা, উদ্ভাবন ও বাস্তব সমস্যার সমাধানে গুরুত্ব দেওয়া হয়।
৬. এইচইসি প্যারিস, ফ্রান্স
এইচইসি প্যারিস ব্যবস্থাপনা শিক্ষা ও গবেষণায় আন্তর্জাতিকভাবে পরিচিত। ডিগ্রি কর্মসূচিতে প্রায় ৪ হাজার ৫০০ শিক্ষার্থী রয়েছে। নির্বাহী শিক্ষা কর্মসূচিতে বছরে অংশ নেন প্রায় ৮ হাজার মানুষ। প্রতিষ্ঠানটির ১৬৭ জন স্থায়ী শিক্ষক এবং ৮০ হাজার সাবেক শিক্ষার্থীর নেটওয়ার্ক রয়েছে।
৭. অক্সফোর্ড (সেইড), যুক্তরাজ্য
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সেইড বিজনেস স্কুল যাত্রা শুরু করে ১৯৯৬ সালে। প্রথম বছরে ৪০ জন শিক্ষার্থী নিয়ে এমবিএ কার্যক্রম শুরু হয়েছিল। ৩০ বছর পর বর্তমানে বছরে শিক্ষার্থী সংখ্যা ১ হাজার ২০০ ছাড়িয়েছে। ব্যবসা ও সমাজের সম্পর্ক এবং বৈশ্বিক চ্যালেঞ্জ নিয়ে গবেষণাতেও গুরুত্ব রয়েছে।
৮. ইনসিয়াড, ফ্রান্স
ইনসিয়াড প্রতিষ্ঠিত হয় ১৯৫৭ সালে। ১৯৫৯ সালে প্রথম এমবিএ ব্যাচ ভর্তি হয়। এর ইউরোপীয় ক্যাম্পাস ফ্রান্সের ফঁতেনব্লোতে। সিঙ্গাপুর ও আবুধাবিতেও ক্যাম্পাস রয়েছে। যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে রয়েছে একটি হাব। বিভিন্ন দেশের মানুষকে একত্র করে বৈশ্বিক ব্যবসা ও নেতৃত্বের শিক্ষা দেওয়া প্রতিষ্ঠানটির অন্যতম বৈশিষ্ট্য।
৯. লন্ডন বিজনেস স্কুল, যুক্তরাজ্য
লন্ডন বিজনেস স্কুল প্রতিষ্ঠিত হয় ১৯৬৪ সালে। বর্তমানে লন্ডন ও দুবাইয়ে এর দুটি প্রধান ক্যাম্পাস রয়েছে। আন্তর্জাতিক ব্যবসা, ব্যবস্থাপনা ও নেতৃত্ব বিষয়ে শিক্ষা দেওয়া হয় এখানে। বিভিন্ন দেশের শিক্ষার্থী ও পেশাজীবীদের নিয়ে গড়ে উঠেছে এর বৈশ্বিক সম্প্রদায়। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রতিষ্ঠানটি ৬০ বছর পূর্তি উদ্যাপন করে।
১০. শিকাগো (বুথ), যুক্তরাষ্ট্র
ইউনিভার্সিটি অব শিকাগোর বুথ স্কুল অব বিজনেস প্রতিষ্ঠিত হয় ১৮৯৮ সালে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে পূর্ণকালীন এমবিএ কর্মসূচিতে শিক্ষার্থী ছিল ১ হাজার ৩৮৪ জন। তিনটি মহাদেশে এর বিভিন্ন ডিগ্রি ও কর্মসূচি রয়েছে। বিশ্বজুড়ে সাবেক শিক্ষার্থীর সংখ্যা ৬১ হাজারের বেশি।
যেসব সূচকে র্যাঙ্কিং
র্যাঙ্কিংয়ে বিনিয়োগের বিপরীতে সম্ভাব্য আয়, কর্মসংস্থানের ফল এবং জ্ঞানচর্চায় নেতৃত্বের মতো বিষয় বিবেচনা করা হয়েছে। এসব সূচকের মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন ব্যবসায় শিক্ষাপ্রতিষ্ঠান সম্পর্কে ধারণা পেতে পারেন।

মিফতাহুল জান্নাত সায়মা চট্টগ্রামের নন্দনকানন এলাকার মেয়ে। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে তিনি দ্বিতীয়। বোন বিসিএস স্বাস্থ্য ক্যাডার এবং ভাই ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছেন। বাবা ব্যবসায়ী এবং মা গৃহিণী। তাঁর মা-বাবার নিজেদের পড়াশোনার সুযোগ ছিল সীমিত। কিন্তু সন্তানদের শিক্ষার প্রশ্নে মা-বাবা ছিলেন সব সময় দৃঢ়।
১ ঘণ্টা আগে
কবি কাজী কাদের নেওয়াজের ‘শিক্ষাগুরুর মর্যাদা’ কবিতাটি কমবেশি অনেকের পড়া। শিক্ষক যে শিক্ষার্থীদের পরম শ্রদ্ধেয়জন, কবি এই কবিতায় তা স্পষ্ট করেছেন। পিতা-মাতার পরই শিক্ষকের অবস্থান। একটি জীবন সুশৃঙ্খল ও সুন্দরভাবে গড়ে তুলতে পরিবারের পর শিক্ষকেরাই সবচেয়ে বেশি ভূমিকা রাখেন।
১ ঘণ্টা আগে
‘মম, এমনভাবে পড়বে যেন পত্রিকায় আসে। পত্রিকায় না আসলে হবে না।’ ভাগনের এই কথাটিই ১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষার প্রস্তুতির সময় অনুপ্রেরণা হিসেবে কাজে লাগিয়েছেন
৪ ঘণ্টা আগে
বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন অনেকেরই। সেই স্বপ্নের পথে বড় বাধাগুলোর একটি অর্থের সংকট। বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি, আবাসন, খাবার, বইপত্র—সব মিলিয়ে বিদেশে পড়াশোনার খরচ অনেক শিক্ষার্থীর নাগালের বাইরে চলে যায়। তবে অর্থের সীমাবদ্ধতা যেন শিক্ষার পথে শেষ কথা না হয়, সে জন্য রয়েছে বিভিন্ন বৃত্তি ও আর্থিক...
৪ ঘণ্টা আগে