২০২৬ সালের জন্য ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। গত শনিবার (১ নভেম্বর) ভর্তি পরীক্ষার ফরম বিতরণ শুরু হয়েছে। এবার ক্যাডেট কলেজগুলোর ভর্তি পরীক্ষা ষষ্ঠ শ্রেণির সিলেবাসের আলোকে অনুষ্ঠিত হবে।
বর্তমানে বাংলাদেশে ১২টি ক্যাডেট কলেজ রয়েছে। ছেলেদের জন্য ৯টি ও মেয়েদের জন্য ৩টি ক্যাডেট কলেজে সপ্তম শ্রেণিতে ছাত্রছাত্রী ভর্তি নেওয়া হবে।
ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, শিক্ষার্থীদের ষষ্ঠ শ্রেণি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বয়স সর্বোচ্চ ১৩ বছর ৬ মাস হতে হবে। প্রার্থীর ন্যূনতম উচ্চতা ৪ ফুট ৮ ইঞ্চি হতে হবে। আগামী ১০ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। প্রবেশপত্র সংগ্রহ করা যাবে ১১ ডিসেম্বর থেকে পরীক্ষার আগের দিন পর্যন্ত।
আগ্রহী শিক্ষার্থীরা এই (www.cadetcollege.army.mil.bd) লিংক অথবা এই (https://www.cadetcollegeadmission.army.mil.bd) লিংকে গিয়ে আবেদন করতে পারবেন। আবেদনপ্রক্রিয়া শেষে ২৭ ডিসেম্বর (শনিবার) সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত ভর্তি পরীক্ষা (লিখিত) অনুষ্ঠিত হবে।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) ষষ্ঠ শ্রেণির সিলেবাসের আলোকে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষায় মোট নম্বর ৩০০। ইংরেজিতে ১০০, গণিতে ১০০, বাংলায় ৬০ ও সাধারণ জ্ঞানে ৪০ নম্বর।

শিক্ষা প্রতিষ্ঠানে ‘বৈজ্ঞানিক লাইফস্টাইল ডেভেলপমেন্ট এবং মানসিক স্বাস্থ্যসেবা কার্যক্রম’ চালুর সিদ্ধান্ত স্থগিত করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। আজ শনিবার (১৪ মার্চ) মাউশির পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।
২ ঘণ্টা আগে
প্যারাগ্রাফ একটি লেখার প্রাণ। ছোট্ট এই গঠনেই একটি ভাবনা পূর্ণতা পায়, স্পষ্ট হয় যুক্তি। একটি সুগঠিত প্যারাগ্রাফে থাকে স্পষ্ট একটি মূল বক্তব্য। মাঝখানে থাকে একটা বিবরণ। আর শেষে থাকে ভাবনার সংক্ষিপ্ত সমাপ্তি।
৬ ঘণ্টা আগে
ভূমধ্যসাগরের কোলে অবস্থিত দ্বীপরাষ্ট্র মাল্টার ঐতিহ্যবাহী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি অব মাল্টা। বিশ্ববিদ্যালয়টি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বৃত্তি ঘোষণা করেছে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত নয়, এমন যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
৬ ঘণ্টা আগে
শিক্ষাগত যোগ্যতা শিথিলের কোনো রকম প্রশ্নই ওঠে না। বরং শিক্ষাগত যোগ্যতা ধাপে ধাপে ঠিক আছে কি না, এটা দেখার জন্য প্রথম যাচাই বাছাই করবে ইউএনও, তারপর করবে ডিসি, তারপর তিনটি নাম পাঠাবে স্ব–স্ব বোর্ডে...
২০ ঘণ্টা আগে