বিশ্বের দক্ষিণাঞ্চলের দেশগুলোর সব বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা ও গবেষণা বিনিময় আরও শক্তিশালী করতে নতুন ডিজিটাল শিক্ষা প্ল্যাটফর্ম ‘ট্রপি-লার্ন’ চালু করেছে চীন। সাম্প্রতিক চীনের হাইনান প্রদেশের হাইখৌ শহরে অনুষ্ঠিত ২০২৬ সালের লিগ অব ট্রপিক্যাল ইউনিভার্সিটিজ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ প্ল্যাটফর্মের উদ্বোধন করা হয়।
জানা যায়, এ জোটে বর্তমানে বিশ্বের ৫০টির বেশি দেশ ও অঞ্চলের ১২১টি বিশ্ববিদ্যালয় যুক্ত রয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্ল্যাটফর্মটি বৈশ্বিক দক্ষিণের দেশগুলোর মধ্যে শিক্ষা ও বিজ্ঞানভিত্তিক সহযোগিতাকে নতুন মাত্রা দেবে। পাশাপাশি টেকসই উন্নয়ন, গবেষণা ও দক্ষতা বিনিময়ের ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্ল্যাটফর্মটির নির্মাণে নেতৃত্ব দেওয়া হাইনান বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট লুও ছিংমিং বলেন, ‘ট্রপি-লার্ন’ আন্ত-আঞ্চলিক শিক্ষা সহযোগিতার একটি প্রযুক্তিগত ভিত্তি হিসেবে কাজ করবে। এর মাধ্যমে শিক্ষা-সম্পদ ভাগাভাগি সহজ হবে, শিক্ষায় সমতা বাড়বে এবং বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সংযোগ আরও শক্তিশালী হবে।
লুও ছিংমিং আরও জানান, ভবিষ্যতে প্ল্যাটফর্মটিতে পারস্পরিক ক্রেডিট স্বীকৃতি, আন্তবিশ্ববিদ্যালয় কোর্সে ভর্তি এবং যৌথ গবেষণার মতো বিভিন্ন সহযোগিতামূলক ব্যবস্থা চালু করা হবে। এতে বিভিন্ন দেশের শিক্ষার্থী ও শিক্ষকেরা সরাসরি উপকৃত হবেন।
সম্মেলনে আফ্রিকান বিশ্ববিদ্যালয়গুলোর সংগঠনের প্রেসিডেন্ট কেনেথ কামউই মাতেঙ্গু বলেন, এই জোটের গুরুত্ব শুধু অভিজ্ঞতা বিনিময়ে সীমাবদ্ধ নয়; বরং আঞ্চলিক সমস্যার সমাধানে সক্ষমতা গড়ে তোলাও এর অন্যতম লক্ষ্য।
কেনেথ কামউই মাতেঙ্গু মনে করেন, চীনের নতুন এই ডিজিটাল প্ল্যাটফর্ম বৈশ্বিক দক্ষিণের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে কার্যকর সহযোগিতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সূত্র: সিএমজি

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯ জুলাই দিবাগত রাত ১টায় অনুষ্ঠিতব্য ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুটি জায়ান্ট স্ক্রিনে প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। তবে এ ধরনের আয়োজনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট নন এমন বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটে, যা নিরাপত্তা ব্যবস্থার জন্য...
৩৮ মিনিট আগে
বিজ্ঞপ্তিতে বলা হয়, গবেষণা পরিচালনার জন্য একজন টিম লিডারের নেতৃত্বে এক বা একাধিক সহযোগী গবেষক নিয়ে গবেষণা দল গঠন করতে হবে। পিটিআই, ইউপিইটিসি, শিক্ষা প্রশাসনের কর্মকর্তা এবং পরীক্ষণ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা এ দলে গবেষক হিসেবে অংশ নিতে পারবেন।
২ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত বিকাশের প্রেক্ষাপটে ইংরেজি ভাষা শিক্ষা, পাঠদান পদ্ধতি এবং ভবিষ্যৎ শিক্ষার পরিবর্তিত বাস্তবতা নিয়ে একটি সেমিনারের আয়োজন করেছে প্রাইম ইউনিভার্সিটির ইংরেজি বিভাগ।
৩ ঘণ্টা আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের নিয়মিত স্নাতকোত্তর (এমএসসি) প্রোগ্রামে রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস কোর্সের ষষ্ঠ ব্যাচে ভর্তির আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা ৩১ জুলাই সকাল ১০টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
৬ ঘণ্টা আগে