বিশ্বকাপ ফাইনাল খেলা

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল ম্যাচ উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯ জুলাই (আজ) দিবাগত রাত ১টায় অনুষ্ঠেয় ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুটি জায়ান্ট স্ক্রিনে প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। তবে এ ধরনের আয়োজনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট নন এমন বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটে, যা নিরাপত্তাব্যবস্থার জন্য ঝুঁকি তৈরি করতে পারে।
এ কারণে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা ও ক্যাম্পাসে সার্বিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে খেলা চলাকালে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট নন—এমন ব্যক্তিদের ক্যাম্পাসে প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্যাম্পাসে প্রবেশের সময় নিজ নিজ পরিচয়পত্র (আইডি কার্ড) দৃশ্যমানভাবে পরিধান করে আসার জন্য অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের এমফিল ও পিএইচডি কোর্সের লিখিত ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ১৮ সেপ্টেম্বর এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
১ ঘণ্টা আগে
দেশের সরকারি-বেসরকারি সব ধরনের প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানকে কার্যকর মনিটরিং ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, বাংলা মাধ্যম, ইংরেজি মাধ্যম, কিন্ডারগার্টেনসহ প্রাথমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার মান নিশ্চিত করার...
১ ঘণ্টা আগে
রকি আরও জানান, এর আগে বিভাগের দেয়ালে নিজের নাম লেখার বিষয়কে কেন্দ্র করে তাঁকে ডেকে নেওয়া হয়। সেখানে ২০তম ও ২১তম ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় তাঁকে কান ধরে বেঞ্চের ওপর এক পায়ে দাঁড় করিয়ে রাখা, এক হাত উঁচু করে অন্য হাত দিয়ে বিভিন্ন কাজ করানো এবং বিভিন্ন ধরনের হাসি দিতে বাধ্য করাসহ নানা...
২ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সংগীত বিভাগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে নিয়মিত মাস্টার্স (১ বছর, ২ সেমিস্টার) প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।
৪ ঘণ্টা আগে