
প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির স্কুলভিত্তিক কাঠামোতে ঢাকা কলেজকে যুক্ত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কলেজটির উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। পরে তারা মিছিল নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অন্তর্বর্তী প্রশাসক ও ঢাকা কলেজের কার্যালয়ের সামনে অবস্থান নেয়।
এ সময় শিক্ষার্থীদের ‘স্কুলিংয়ের ঠিকানা, ঢাকা কলেজ হবে না’; ‘ঢাকা কলেজের আঙিনায় স্কুলিংয়ের ঠাঁই নাই’; ‘ইউজিসির কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে। প্রায় এক ঘণ্টা ধরে চলা এই বিক্ষোভে দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
শিক্ষার্থীরা অভিযোগ করে, ঢাকা কলেজের নিজস্ব ইতিহাস, পরিচিতি ও শিক্ষার পরিবেশ বহুদিনের। দীর্ঘদিন ধরে উচ্চমাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর কার্যক্রম পরিচালিত এই প্রতিষ্ঠানে বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্ট নতুন স্কুলিং কাঠামো যুক্ত করা হলে কলেজের স্বকীয়তা নষ্ট হবে। এমন প্রস্তাব শিক্ষার্থীদের মতামত ছাড়াই দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করে তারা।
এর আগে ২৩ নভেম্বরও একই দাবিতে অধ্যক্ষের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছিল উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীরা।
তবে এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিলসহ রাজধানীর সাত সরকারি কলেজকে একীভূত করে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামে নতুন একটি স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। ১২ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

যে সাতটি কলেজ নিয়ে ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে, সেগুলো হলো—ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজ।
উল্লেখ্য, ইউজিসি চেয়ারম্যানের নেতৃত্বে গঠিত কমিটি অংশীজনদের সঙ্গে আলোচনা করে এই বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রস্তাব করা হয়েছে। বর্তমানে সংসদ না থাকায় অন্তর্বর্তী সরকার এই বিশ্ববিদ্যালয়ের আইন অধ্যাদেশ আকারে জারির উদ্যোগ নিয়েছে।
ইউজিসি সদস্য অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খানের নেতৃত্বে গঠিত একটি কমিটি অধ্যাদেশের খসড়ায় প্রস্তাবিত প্রশাসনিক ও একাডেমিক কাঠামোর বিষয়ে অংশীজনদের মতামত নিতে গত ২৪ সেপ্টেম্বর অধ্যাদেশের খসড়া প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়।
খসড়ায় সাতটি কলেজকে চারটি স্কুলে বিভক্ত করে ‘ইন্টারডিসিপ্লিনারি’ কাঠামোতে বিশ্ববিদ্যালয় গঠনের প্রস্তাব করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী কলেজগুলো উচ্চমাধ্যমিক পর্যায়ের পাঠদানও চালু থাকবে।

মানুষের জীবনে অসুস্থতা স্বাভাবিক। আর অসুস্থতার সঠিক চিকিৎসায় ওষুধ একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। সেই ওষুধের আবিষ্কার, উৎপাদন, গুণগত মান নিশ্চিতকরণ, নিরাপদ ব্যবহার ও ব্যবস্থাপনার সঙ্গে সরাসরি জড়িয়ে আছে ফার্মেসি।
৫ ঘণ্টা আগে
উচ্চশিক্ষার জন্য দেশের শিক্ষার্থীদের মধ্যে অনেকের পছন্দ ইতালি। তবে বড় বাধা হয়ে দাঁড়ায় খরচ। সেই বাধা কিছুটা সহজ করতে পারে বৃত্তি। আর বিশ্বের পরিচিত বিশ্ববিদ্যালয়ের একটিতে পড়ার সুযোগ মিললে, তা হয়ে ওঠে আরও আকর্ষণীয়।
৫ ঘণ্টা আগে
জাপানে উচ্চশিক্ষা, গবেষণা ও ক্যারিয়ার গড়ার সুযোগ নিয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ‘আনলক ইয়োর গ্লোবাল ফিউচার: রিসার্চ অ্যান্ড স্টাডি ইন জাপান’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ ও জাপানিজ ইউনিভার্সিটিজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (JUAAB)।
২০ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা জানুয়ারির ৮ তারিখ থেকে শুরু হবে। প্রাথমিক আবেদন চলবে এ বছরের ১২ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত।
১ দিন আগে