উচ্চশিক্ষার জন্য যাঁরা অস্ট্রেলিয়াকে পছন্দের তালিকায় রেখেছেন, তাঁদের জন্য সিডনির বিখ্যাত ম্যাককুয়ারি বিশ্ববিদ্যালয় নিয়ে এল এক দারুণ সুখবর। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে মাস্টার্স অব রিসার্চ এবং পিএইচডি পর্যায়ে গবেষণার জন্য সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্বের যেকোনো দেশের মেধাবী শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। এই বৃত্তির আওতায় শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের গবেষণাগারে কাজের সুযোগ পাবেন। পাশাপাশি বিশ্বখ্যাত মেন্টরদের সরাসরি তত্ত্বাবধানে নিজেদের প্রকল্প এগিয়ে নেওয়ার সুযোগ পাবেন।
ম্যাককুয়ারি বিশ্ববিদ্যালয় ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয়। বিশ্বমানের একাডেমিক পরিবেশ, আধুনিক ল্যাবরেটরি এবং অভিজ্ঞ শিক্ষকমণ্ডলীর কারণে এটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে গবেষণার অন্যতম প্রধান গন্তব্য। উন্নত নেটওয়ার্কিং এবং কর্মমুখী শিক্ষা নিশ্চিত করার মাধ্যমে শিক্ষার্থীদের আন্তর্জাতিক ক্যারিয়ার গড়তে অনন্য ভূমিকা রাখছে এ প্রতিষ্ঠানটি।
সুযোগ-সুবিধা
ম্যাককুয়ারি ইউনিভার্সিটি রিসার্চ বৃত্তি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য একটি বিনা খরচায় পড়ার সুযোগ। এই বৃত্তির আওতায় ইন্টারন্যাশনাল রিসার্চ ট্রেনিং প্রোগ্রাম এবং ম্যাককুয়ারি ইউনিভার্সিটি রিসার্চ এক্সিলেন্স স্কলারশিপ উভয় ক্যাটাগরিতেই নির্বাচিত শিক্ষার্থীরা তিন বছরের জন্য সম্পূর্ণ টিউশন ফি মওকুফের সুবিধা পাবেন। পাশাপাশি জীবনযাত্রার ব্যয় নির্বাহের জন্য বার্ষিক ৩৮ হাজার অস্ট্রেলিয়ান ডলার দেওয়া হবে। এ ছাড়া অতিরিক্ত সুবিধা হিসেবে যাতায়াত ভাতাও পাবেন।
আবেদনের যোগ্যতা
এই বৃত্তির জন্য অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ছাড়া বিশ্বের যোকোনো দেশের শিক্ষার্থীরা আবেদনের সুযোগ পাবেন। প্রার্থীদের অবশ্যই রিসার্চ মাস্টার্স সম্পন্ন থাকতে হবে। যাঁরা পিএইচডি প্রোগ্রামে ফুলটাইম শিক্ষার্থী হিসেবে উচ্চশিক্ষা চালিয়ে যেতে চান, কেবল তাঁরাই এ বৃত্তির যোগ্য বলে বিবেচিত হবেন। অনুমোদিত ছুটির অধীনে বিদেশি গবেষণার মাধ্যমেও শিক্ষার্থীরা তাঁদের রিসার্চ ট্রেনিং শুরু করতে পারবেন। আবেদনের ক্ষেত্রে প্রার্থীর পূর্ববর্তী গবেষণার অভিজ্ঞতা এবং কনফারেন্স প্রেজেন্টেশনকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে।
প্রয়োজনীয় তথ্য
আগ্রহীদের একটি পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, ভিসা, প্রাতিষ্ঠানিক একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং ডিগ্রি সনদ জমা দিতে হবে। পাশাপাশি নাগরিকত্বের প্রমাণপত্র এবং ইংরেজি ভাষার দক্ষতার সনদ জমা দিতে হবে। ভর্তির জন্য বিশ্ববিদ্যালয় বা সংশ্লিষ্ট সুপারভাইজারের কাছ থেকে প্রাপ্ত অফার লেটার আবেদনের অন্যতম প্রধান শর্ত। এ ছাড়া আবেদনপত্রের সঙ্গে প্রার্থীদের মানসম্মত গবেষণার প্রস্তাবনা এবং সুপারিশপত্র বা রিকমেন্ডেশন লেটার অবশ্যই সংযুক্ত করতে হবে।
অধ্যয়নের ক্ষেত্রগুলো
এই বৃত্তির তালিকায় রয়েছে কলা ও সামাজিক বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, প্রকৌশল, তথ্যপ্রযুক্তি, আইন, ভাষা ও ভাষাবিদ্যা, মিডিয়া কমিউনিকেশন ও ক্রিয়েটিভ আর্টস, চিকিৎসা ও জনস্বাস্থ্য, মনোবিজ্ঞান ও কগনিটিভ সায়েন্স, বিজ্ঞান এবং সিকিউরিটি ইন্টেলিজেন্স ও অপরাধবিজ্ঞানের মতো বিষয়গুলো।
আবেদনের পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ৩০ এপ্রিল, ২০২৬।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দেশের সব ইংলিশ মিডিয়াম স্কুলকে একটি অভিন্ন নীতিমালার আওতায় আনা হচ্ছে। শিক্ষার মান, পাঠদানের গুণগত উৎকর্ষ, শিক্ষার্থীদের নিরাপত্তা, জবাবদিহি এবং জাতীয় স্বার্থের বিষয়গুলো নিশ্চিত করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
১৯ ঘণ্টা আগে
নেচার ইনডেক্স ইনস্টিটিউশনাল র্যাঙ্কিংয়ে বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)। সামগ্রিকভাবে দেশের সব গবেষণা ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে আইইউবির অবস্থান পঞ্চম। আর বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে তৃতীয়।
২ দিন আগে
আগামী বছরের ৭ জানুয়ারি থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরুর যে সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয় নিয়েছে, অংশীজনেরা চাইলে সে সিদ্ধান্ত থেকে সরে এসে এ পরীক্ষার সূচি পুনর্নির্ধারণ করা হতে পারে। এমনটাই জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
২ দিন আগে
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফরম পূরণের সময় ফের বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৫ থেকে ১৬ জুন পর্যন্ত শিক্ষার্থীরা বিলম্ব ফিসহ ফরম পূরণ করতে পারবেন। আজ সোমবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে...
৩ দিন আগে