বছরে দেড় হাজারের বেশি ভূমিকম্প, পারমাণবিক বোমার ভয়াবহ ক্ষত—সবকিছুকে অতিক্রম করেও জাপান আজ বিশ্বের অন্যতম শীর্ষ অর্থনীতি। এই অগ্রযাত্রার রহস্য শুধু প্রযুক্তি বা অর্থনৈতিক নীতি নয়; এর গভীরে রয়েছে তাদের প্রাচীন জীবনদর্শন। এমন কিছু দর্শন, যা একজন সাধারণ মানুষকেও শৃঙ্খলাবদ্ধ, দৃঢ় ও লক্ষ্যভিত্তিক জীবনের পথে এগিয়ে নিতে পারে।
এই দর্শনগুলো আরামের মোহ থেকে বেরিয়ে এসে শৃঙ্খলা, উদ্দেশ্য এবং ধারাবাহিক উন্নতির মাধ্যমে মানুষকে নিজের সেরা সংস্করণে পৌঁছাতে সাহায্য করে। আসুন, জেনে নিই এমনই ৭টি জাপানি জীবনদর্শন—
আজকের সময়ে অধিকাংশ মানুষ আরামপ্রিয় জীবনে অভ্যস্ত। সামান্য অসুবিধাতেই আমরা দ্রুত স্বস্তির পথ খুঁজি এসি, স্মার্টফোন বা সহজ সমাধান। কিন্তু জাপানি দর্শন শেখায়, অতিরিক্ত আরাম মানুষকে দুর্বল করে তোলে।
এ ধারণার বিপরীতে রয়েছে ‘শুগিও’ ইচ্ছাকৃতভাবে শৃঙ্খলা ও কষ্টকে গ্রহণ করে নিজেকে গড়ে তোলার মানসিকতা। প্রতিদিন ব্যায়াম করা, ঠান্ডা পানিতে গোসল করা কিংবা অস্বস্তিকর অভ্যাসের মধ্যে নিজেকে অভ্যস্ত করা—এগুলোই ধীরে ধীরে মানসিক দৃঢ়তা তৈরি করে। তবে কষ্টের কোনো উদ্দেশ্য থাকা জরুরি। উদ্দেশ্যহীন কষ্ট শুধু ভোগান্তি, কিন্তু লক্ষ্যভিত্তিক শৃঙ্খলা জীবনের পরিবর্তন আনে।
‘শুগিও’ যদি হয় যাত্রা, তবে ‘ইকিগাই’ হলো তার দিকনির্দেশক। এটি সেই জীবনদর্শন, যা আপনাকে প্রতিদিন সকালে জাগার একটি অর্থ দেয়। ইকিগাই মানুষকে তার কাজ, দায়িত্ব ও স্বপ্নের মধ্যে অর্থ খুঁজে পেতে সাহায্য করে। জাপানি চিকিৎসক শিগেইয়াকি হিনোহারা ১০০ বছর বয়সেও কাজ চালিয়ে গেছেন। কারণ, তাঁর বিশ্বাস ছিল ‘বিশ্বকে দেওয়ার মতো আমার এখনো অনেক কিছু আছে।’ যাদের জীবনে উদ্দেশ্য নেই, তারা সহজেই ক্লান্ত ও বিচলিত হয়ে পড়ে। তাই নিজের ইকিগাই খুঁজে নেওয়াই স্থায়ী সফলতার প্রথম ধাপ।
ইকিগাই থাকলেও সফলতা আসে কাজের মান থেকে। ‘কোডাভারি’ মানে প্রতিটি ছোট কাজকেও সর্বোচ্চ যত্ন ও নিখুঁতভাবে করা। জাপানিরা দৈনন্দিন কাজেও শৃঙ্খলা ও সৌন্দর্য বজায় রাখে। তাদের বিশ্বাস—ছোট কাজের প্রতি মনোযোগই বড় অর্জনের ভিত্তি।
সবকিছু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এমন পরিস্থিতিতে জাপানি দর্শন বলে ‘শিকাতা গা নাই’, অর্থাৎ ‘এতে কিছু করার নেই।’ এটি হতাশা নয়, বরং বাস্তবতা গ্রহণের মানসিকতা। নিয়ন্ত্রণের বাইরে থাকা বিষয়গুলো মেনে নিয়ে শক্তি শুধু নিয়ন্ত্রণযোগ্য বিষয়ের দিকে কেন্দ্রীভূত করাই বুদ্ধিমানের কাজ।
জীবন নিখুঁত নয়, এটাই স্বাভাবিক। ‘ওয়াবি-সাবি’ দর্শন শেখায় অপূর্ণতার মধ্যেও সৌন্দর্য খুঁজে নিতে। ভাঙা জিনিসকে ফেলে না দিয়ে জাপানে সোনা দিয়ে জোড়া লাগানোর যে শিল্প (কিন্টসুগি), তা-ই এই দর্শনের প্রতীক। এটি আমাদের শেখায়, অপূর্ণতাকে লুকানো নয়, বরং গ্রহণ করাই জীবনের পরিণত রূপ।
বড় পরিবর্তন এক দিনে আসে না। ‘কাইজেন’ দর্শন বলে প্রতিদিনের সামান্য উন্নতিই দীর্ঘ মেয়াদে বিশাল পরিবর্তন আনে। প্রতিদিন মাত্র ১ শতাংশ উন্নতি হলেও বছর শেষে তা উল্লেখযোগ্য অগ্রগতিতে রূপ নেয়। ছোট ছোট ধারাবাহিক উন্নতিই বড় সাফল্যের ভিত্তি।
একসঙ্গে অনেক কিছু করতে চাওয়ার প্রবণতা আমাদের অগ্রগতি বাধাগ্রস্ত করে। ‘দংশারি’ দর্শন শেখায় অপ্রয়োজনীয় জিনিস, কাজ ও চিন্তা থেকে মুক্ত হতে। যা প্রয়োজন নয়, তা সরিয়ে ফেললেই মনোযোগ বাড়ে এবং জীবনে স্পষ্টতা আসে। কম জিনিসে বেশি ফোকাস—এটাই এই দর্শনের মূলকথা।
মানুষ শারীরিকভাবে সব সময় সবচেয়ে শক্তিশালী নয়, কিন্তু তার সবচেয়ে বড় শক্তি হলো মন ও বিবেক। জাপানি এই সাতটি জীবনদর্শন আমাদের শেখায়—শৃঙ্খলা, উদ্দেশ্য, ধারাবাহিকতা এবং গ্রহণযোগ্যতার মাধ্যমে কীভাবে একজন মানুষ নিজের জীবনকে অর্থবহ ও সফল করে তুলতে পারে। সবকিছু একসঙ্গে প্রয়োগ না করে, যেকোনো একটি নীতি দিয়ে শুরু করুন।

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ২০২৬ শিক্ষাবর্ষে মাস্টার্স ও পিএইচডি পর্যায়ে গবেষণার সুযোগ ঘোষণা করেছে শেনজেন বিশ্ববিদ্যালয়। গবেষণার তত্ত্বাবধানে থাকবেন কলেজ অব সিভিল অ্যান্ড ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিংয়ের কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক ড. আমিরহোসেইন কারামুজিয়ান।
৮ ঘণ্টা আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পদার্থবিজ্ঞান বিভাগের ছয়জন শিক্ষার্থী যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য ফুল-ফান্ডেড স্কলারশিপ অর্জন করেছেন। তারা ২০২৬ সালের সেমিস্টারে স্নাতকোত্তর (মাস্টার্স) ও ডক্টর অব ফিলোসফি (পিএইচডি) প্রোগ্রামে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন...
১৬ ঘণ্টা আগে
ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) রোবোটিক্স সোসাইটি আয়োজিত ‘টেকাথন ন্যাশনালস অ্যান্ড রোভার সামিট ২০২৬ ’-এ দুই বিভাগে চ্যাম্পিয়ন হয়ে সাফল্য অর্জন করেছেন সাউথইস্ট ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থীরা।
১৭ ঘণ্টা আগে
পরিকল্পিত ও টেকসই উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের পর্যটন খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে ‘অর্থবহ পর্যটন’ (Meaningful Tourism) ধারণা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছেন খাতসংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও অংশীজনরা। আজ মঙ্গলবার ঢাকার সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্মেলন...
১৭ ঘণ্টা আগে