
আশুলিয়ায় এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এইউবি) স্থায়ী ক্যাম্পাসে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ক্লেমন-এইউবি আন্তকলেজ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬। ঢাকাসহ গাজীপুর ও নরসিংদী জেলার মোট ২৪টি কলেজ অংশ নিয়েছে এই প্রতিযোগিতায়।
মঙ্গলবার (৫ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব মাঠে উদ্বোধনী ম্যাচের মাধ্যমে টুর্নামেন্টের আনুষ্ঠানিক পর্দা ওঠে। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। তাঁর উপস্থিতিতে খেলোয়াড়দের মধ্যে বাড়তি উৎসাহ দেখা দেয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এইউবির প্রতিষ্ঠাতা উপাচার্য ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ড. মোশারফ হোসেন ভূঁইয়া, ভারপ্রাপ্ত ট্রেজারার অধ্যাপক ড. সায়েদা আক্তার বেগম এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. মুহাম্মাদ জাফার সাদেক।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এম এ মোতালিব চৌধুরী, স্টুডেন্টস অ্যাফেয়ার্স বিভাগের পরিচালক ও ইংরেজি বিভাগের প্রভাষক মোহাম্মদ সোলায়মান, এইউবি স্পোর্টস ক্লাবের মডারেটর ও সমাজকর্ম বিভাগের প্রভাষক আরিফ খানসহ অন্যারা। বিভিন্ন অংশগ্রহণকারী কলেজের অধ্যক্ষ ও অতিথিরাও অনুষ্ঠানে যোগ দেন।
উদ্বোধনী ম্যাচের টসের মাধ্যমে অতিথিরা আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের সূচনা করেন। এ সময় তাঁরা শিক্ষার্থীদের খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলা, দলগত চেতনা ও ক্রীড়াসুলভ মনোভাব গড়ে তোলার আহ্বান জানান।
মোহাম্মদ সোলায়মান বলেন, ‘এ ধরনের বড় আয়োজন শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে ইতিবাচক বার্তা পৌঁছে দেবে। উদ্বোধনী ম্যাচটি ছিল অত্যন্ত আকর্ষণীয়। আমরা আশা করছি, পরবর্তী ম্যাচগুলো আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও রোমাঞ্চকর হবে।’
স্পোর্টস ক্লাবের মডারেটর আরিফ খান বলেন, ‘খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়; এটি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি নেতৃত্বগুণ, শৃঙ্খলা ও দলগত মানসিকতা গড়ে তুলতেও সহায়তা করে।’
আয়োজকেরা জানান, ১৫ মে টুর্নামেন্টের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে। ২৪টি কলেজের অংশগ্রহণে আয়োজিত টুর্নামেন্টকে তরুণ ক্রিকেটারদের প্রতিভা বিকাশের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে দেখা হচ্ছে। উদ্বোধনী ম্যাচ ঘিরে ক্যাম্পাসজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। দর্শকদের সরব উপস্থিতি ও শিক্ষার্থীদের উচ্ছ্বাস টুর্নামেন্টের বর্ণাঢ্য সূচনাকে আরও প্রাণবন্ত করে তোলে।

২ জুলাই থেকে সারা দেশে একযোগে শুরু হতে যাচ্ছে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা। শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে এই পরীক্ষাকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে স্বাভাবিকভাবেই একধরনের উদ্বেগ, চাপ ও প্রত্যাশা কাজ করে। তবে মনে রাখতে হবে, সঠিক প্রস্তুতি ও ইতিবাচক মানসিকতা থাকলে এই পথচলাকে অনেক
১ ঘণ্টা আগে
দেশের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ১৫ হাজার ৮৪৪টি অনুমোদিত শিক্ষক পদের বিপরীতে বর্তমানে আট হাজার ৪৮৬টি শিক্ষক পদ শূন্য রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক। এরইমধ্যে দুই হাজার ২০৪টি শূন্য পদে নিয়োগের সুপারিশ চেয়ে সরকারি কর্মকমিশনে (পিএসসি) রিকুইজিশন পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
২ ঘণ্টা আগে
ময়মনসিংহ মহানগরের পণ্ডিতপাড়া। সেখানকার একটি বহুতল ভবনে সাইনবোর্ড ঝুলছে ব্রিটিশ বাংলা ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজির। এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত একটি শিক্ষাপ্রতিষ্ঠান।
১৩ ঘণ্টা আগে
দেশের মাধ্যমিক পর্যায়ের সব স্কুলে আগামী সোমবার একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে। সরকারের নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে এ কর্মসূচি পালনের নির্দেশে দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)...
১৮ ঘণ্টা আগে