
এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-প্রভাষক নিয়োগপ্রক্রিয়ায় নিয়োগের সুপারিশ পেয়েছেন ১১ হাজার ৭১৩ জন প্রার্থী। আজ বুধবার দুপুর পৌনে ১২টার দিকে বেসরকারি শিক্ষক নিয়োগের সপ্তম বা বিশেষ নিয়োগপ্রক্রিয়ার ফল প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ।
৬৭ হাজার ২০৮টি শূন্য পদের বিপরীতে এই নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। তবে এই নিয়োগপ্রক্রিয়ায় ১২ হাজারের কম সুপারিশ পাওয়ায় বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫৫ হাজার ৪৯৫টি পদই শূন্য রয়ে গেল।
সংস্থাটির শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান শাখার সহকারী পরিচালক মোস্তাক আহমেদ বলেন, ‘১১ হাজার ৭১৩ জন প্রার্থী নিয়োগের সুপারিশ পেয়েছেন। ১৮ হাজার ৩৯৯ জন আবেদন করেছিলেন। এর মধ্যে ইতিমধ্যে এমপিওভুক্ত ১ হাজার ২৭ জন বাদ গেছেন। কারণ, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ইতিমধ্যে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকেরা সমপদে আবেদনের যোগ্য হবেন না। বাকি ১৭ হাজার ৩৭২ জন বৈধ প্রার্থী ছিলেন।’
৫৫ হাজার ৪৯৫টি পদ শূন্য থাকার কারণ ব্যাখ্যা করে এই কর্মকর্তা বলেন, ‘শূন্য পদের বিপরীতে একই বিষয়ে নিবন্ধিত প্রার্থী বা আবেদনকারী না থাকায় এ পদগুলো খালি রয়ে গেছে।’
আজ জারি করা এক বিজ্ঞপ্তিতে এনটিআরসিএ জানিয়েছে, নিয়োগ সুপারিশকৃত প্রার্থীদের ফলাফল এনটিআরসিএর ওয়েবসাইটের ‘৭ম নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি (বিশেষ)-২০২৬’ নামক সেবা বক্সে এবং লিংকে পাওয়া যাবে।
নির্বাচিত প্রার্থীরা নিজ নিজ ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে ফলাফল দেখতে পারবেন। একইভাবে প্রতিষ্ঠানের প্রধানেরাও তাঁদের নিজ নিজ ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে তাঁর প্রতিষ্ঠানে নির্বাচিত প্রার্থীদের তথ্য দেখতে পাবেন।
এ ছাড়া নির্বাচিত প্রার্থীদের এসএমএস পাঠিয়ে সুপারিশ পাওয়ার খবর জানিয়েছে এ নিয়োগে কারিগরি সহায়তা দেওয়া রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক।
এমপিওভুক্ত স্কুল-কলেজের ২৯ হাজার ৫৭১টি, মাদ্রাসার ৩৬ হাজার ৮০৪টি এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ৮৩৩টি পদে নিয়োগে ৬ জানুয়ারি ‘সপ্তম নিয়োগ বিজ্ঞপ্তি (বিশেষ)-২০২৬’ জারি করে এনটিআরসিএ।
১০ থেকে ১৭ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬৭ হাজারের বেশি শিক্ষক-প্রভাষক পদে নিয়োগ পেতে আবেদন করতে পেরেছিলেন শিক্ষক নিবন্ধন সনদধারী প্রার্থীরা।
শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশের তারিখ থেকে তিন বছর। মেয়াদ থাকা শিক্ষক নিবন্ধন সনদধারী প্রার্থী, ২০২৫ সালের ৪ জুন যাঁদের বয়স ৩৫ বছরের কম, তাঁরা এই নিয়োগে আবেদন করতে পেরেছিলেন।
নিয়োগের আবেদন ফরম পূরণের সময়ই প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণ করিয়ে নিয়েছিল এনটিআরসিএ।

স্কুল ফিডিং কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের জন্য বরাদ্দ করা ২৪টি ডিম ও ২২ প্যাকেট বিস্কুট আত্মসাতের অভিযোগ উঠেছে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার বিরুদ্ধে। অভিযোগটি সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে প্রকাশের পর বিষয়টি আমলে...
৫ ঘণ্টা আগে
দেশের শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে পুনর্গঠন করা হবে যাতে শিক্ষার্থীরা শুধু ডিগ্রিধারী নয়, দক্ষ, নৈতিক ও কর্মসংস্থান-উপযোগী নাগরিক হিসেবে গড়ে ওঠে। অতীতের মতো কেবল সনদনির্ভর শিক্ষা নয়, বরং দক্ষতা, মূল্যবোধ ও বাস্তব কর্মজীবনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ শিক্ষাই হবে সরকারের অগ্রাধিকার...
৬ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলে বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে যাওয়া সাবেক এক নারী শিক্ষার্থীকে হল থেকে বের করে দেওয়া এবং এ ঘটনায় হল সংসদের দায়িত্বশীল পদে থাকা কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলে তাঁদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বিপ্লবী ছাত্র মৈত্রী,
৬ ঘণ্টা আগে
মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’-এর জাতীয় পর্যায়ের প্রদর্শনী আগামীকাল সোমবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। একই অনুষ্ঠানে দেশের ২৯ হাজার ৬২১টি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে...
৬ ঘণ্টা আগে