
সম্পূরক বৃত্তির দাবিকে উপেক্ষা করা ও সাংবাদিকদের ওপর হামলার বিচার না হওয়ার কারণ দেখিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ পুরো প্রশাসনকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
আজ সোমবার (৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভাষাশহীদ রফিক ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় তারা।
লিখিত বক্তব্যে শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্য এবং বিভিন্ন স্বনামধন্য পত্রিকার সাংবাদিকদের ওপর সংঘটিত হামলা ও অমানবিক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’
হিমেল বলেন, কেন্দ্রীয় সংসদের সুস্পষ্ট নির্দেশনা মেনে সাংবাদিক সমিতির কার্যক্রমে কোনো ধরনের অযাচিত হস্তক্ষেপ করেনি ছাত্রদল। তবে ওই ঘটনা নিয়ে কিছু গণমাধ্যম উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছাত্রদলকে জড়িয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করেছে।
মেহেদী হাসান হিমেল বলেন, ‘যে ভিসি শিক্ষার্থীদের প্রাণের দাবি ‘‘সম্পূরক বৃত্তি’’ দিতে পারে না এবং সাংবাদিক সমিতিতে ন্যক্কারজনক হামলার বিচার করতে পারে না, তাদের প্রশাসনে থাকার দরকার নেই। তারা একটা নির্দিষ্ট দলের অ্যাজেন্ডা বাস্তবায়নের জন্য গদিতে বসে আছে। আমরা বুঝে গেছি, এই অথর্ব প্রশাসন দিয়ে কিছু হবে না। আমরা আরও দেখেছি, এই প্রশাসনের আমাদের স্বপ্নের দ্বিতীয় ক্যাম্পাস নিয়ে কোনো পদক্ষেপ নেই। তারা প্রতিটি ক্ষেত্রেই ব্যর্থ। এ জন্য আমরা তাদের আমাদের ক্যাম্পাস থেকে অবাঞ্ছিত ঘোষণা করেছি।’
হিমেল আরও বলেন, ‘আমরা ভিসি ও প্রক্টরের কাছে সাংবাদিকদের ওপর হামলার বিচার চেয়েছি। কিন্তু দুঃখের বিষয় হলো, গত তিন দিন ধরে ভিসি-প্রক্টর স্যার ক্যাম্পাসে আসেন না এবং এই হামলার বিচারের জন্য কোনো কমিটিও গঠন করা হয় নাই।’
সংবাদ সম্মেলনে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ, সুমন সরদার, মো. মোস্তাফিজুর রহমান রুমি, মো. শাহরিয়ার হোসেন, মাহমুদুল হাসান, রবিউল আউয়ালসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

পরীক্ষার রুটিন অনুযায়ী, প্রথম দিন সকাল ১০টায় শুরু হবে বাংলা প্রথম পত্র। প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষা চলবে আগামী ২০ মে পর্যন্ত। এরপর ৭ থেকে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে।
৩ ঘণ্টা আগে
বিসিএস ভাইভা প্রস্তুতির একটি বড় অংশজুড়ে থাকে অধ্যয়ন। তবে কেবল জ্ঞান অর্জনই যথেষ্ট নয়; সে জ্ঞানকে বোর্ডে উপস্থাপনা দক্ষতাও সমান গুরুত্বপূর্ণ। এ দক্ষতা বৃদ্ধির জন্য প্রয়োজন নিয়মিত অনুশীলন।
৫ ঘণ্টা আগে
বেসরকারি স্কুল-কলেজ-মাদ্রাসা-কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ পদ্ধতি বদলে যাচ্ছে। শিক্ষক নিবন্ধন সনদের ভিত্তিতে নয়, বরং বিজ্ঞপ্তি প্রকাশ করে সরাসরি নিয়োগ পরীক্ষার মাধ্যমে দেওয়া হবে শিক্ষক নিয়োগ। ইতিমধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি শুরু করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন...
১৫ ঘণ্টা আগে
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) সায়েন্স ক্লাবের উদ্যোগে আন্তবিভাগীয় প্রতিযোগিতা ‘টেক্সটাইটান্স’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ৩টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই আয়োজন সম্পন্ন হয়।
১ দিন আগে