
দেশব্যাপী ধর্ষণ ও বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) সাধারণ শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, প্রয়োজন হলে দেশের সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হয়ে ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলবে এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে। এ সময় তাঁরা কালশীবাসীর ঘোষিত ৪৮ ঘণ্টার আলটিমেটামের প্রতি সংহতি প্রকাশ করে ধর্ষণের ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত, মামলার দ্রুত নিষ্পত্তি ও বিচারহীনতার সংস্কৃতি বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
শিক্ষার্থীরা আরও বলেন, বিচারহীনতার সংস্কৃতি ও আইনি দীর্ঘসূত্রতার কারণেই অপরাধীরা বারবার পার পেয়ে যাচ্ছে। তাই ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধের দ্রুত বিচার নিশ্চিত করে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি কার্যকর করতে হবে।
মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা মিরপুরে শিশু হত্যা ও এক মাদ্রাসাছাত্রসহ সব ধর্ষণ মামলার দ্রুত বিচার এবং অপরাধীদের সর্বোচ্চ শাস্তি কার্যকরের দাবি জানান।

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে উৎসবমুখর পরিবেশে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘প্রেসিডেন্সি ইস্পোর্টস ম্যানিয়া সিজন ১ ’। গতকাল বুধবার (২০ মে) দিনব্যাপী এই আয়োজনে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ ইস্পোর্টস টুর্নামেন্টের পাশাপাশি অনুষ্ঠিত হয় বহুল প্রতীক্ষিত গোট প্রো সিরিজ ফাইনাল শোডাউন।
৯ ঘণ্টা আগে
পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে টানা ২৫ দিনের ছুটি পাচ্ছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। আগামীকাল (২২ মে) থেকে এ ছুটি কার্যকর হবে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার সূত্রে জানা যায়, আগামী ২৪ মে থেকে ১১ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও একাডেমিক কার্যক্রম বন্ধ থ
১১ ঘণ্টা আগে
চীনের ‘হুবেই গভর্নমেন্ট স্কলারশিপ ২০২৬’-এর জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা চীনের এ বৃত্তি প্রোগ্রামের জন্য আবেদন করতে পারবেন। বিদেশে স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নে আগ্রহী শিক্ষার্থীরা এ সুযোগ গ্রহণ করতে পারেন।
১৫ ঘণ্টা আগে
বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে ব্যয় সংকোচন এবং শিক্ষার্থীদের একাডেমিক ক্ষতি এড়ানোর লক্ষ্যে আপত্কালীন অনলাইন ক্লাস কার্যক্রম চালু রাখা হয়েছিল। দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতির উন্নতি হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন স্বাভাবিক একাডেমিক কার্যক্রমে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে...
১ দিন আগে