চীনে শিক্ষক নিয়োগ পরীক্ষা ও সনদ দেওয়ার প্রক্রিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। গত শুক্রবার দেশটির শিক্ষা মন্ত্রণালয় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়।
মন্ত্রণালয়ের প্রকাশিত কর্মপরিকল্পনা অনুযায়ী, পাঠদানপ্রক্রিয়ার প্রতিটি ধাপেই এআই প্রযুক্তি যুক্ত করা হবে। ক্লাস শুরুর আগে প্রস্তুতি, শ্রেণিকক্ষে পাঠদান এবং ক্লাস-পরবর্তী মূল্যায়ন—সব ক্ষেত্রেই এআই ব্যবহার করা হবে।
পরিকল্পনায় বলা হয়েছে, স্বয়ংক্রিয়ভাবে খাতা মূল্যায়ন, শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেওয়া এবং প্রয়োজনীয় টিউটরিং সেবার পাশাপাশি এআই শ্রেণিকক্ষে পাঠদানের ধরন বিশ্লেষণ করে শিক্ষকদের দক্ষতা উন্নয়নে সহায়তা করবে।
এ ছাড়া প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য এআই শিক্ষার বিস্তার ঘটানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পাঠ্যক্রমে এআই অন্তর্ভুক্ত করা হবে এবং শ্রেণিভিত্তিক পাঠ্যসূচি নির্ধারণ করা হবে। সহশিক্ষা কার্যক্রম ও গবেষণাভিত্তিক শিক্ষার সঙ্গেও এআইকে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
বিশ্ববিদ্যালয় পর্যায়ে এআইকে একটি ভিত্তিমূলক কোর্স হিসেবে চালু করা হবে। বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের জন্য আলাদা পাঠ্যসামগ্রী তৈরি করা হবে, যাতে সবাই এআই সম্পর্কে মৌলিক জ্ঞান অর্জন করতে পারে।
শিল্প ও প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন বিষয় ও বিভাগ চালুর কথাও উল্লেখ করা হয়েছে পরিকল্পনায়।
চীনের লক্ষ্য, ২০৩০ সালের মধ্যে এমন একটি সমন্বিত এআই শিক্ষাব্যবস্থা গড়ে তোলা, যা শিক্ষার সব স্তরকে অন্তর্ভুক্ত করবে এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রেও কার্যকরভাবে প্রয়োগ করা যাবে।
সূত্র: সিএমজি

শিক্ষা মন্ত্রণালয়ের অধীন দপ্তর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) হোস্টেল রয়েছে পাঁচটি। এসব হোস্টেলের আয় ও ব্যয়ের ক্ষেত্রে সংরক্ষণ করা হয়নি স্টক রেজিস্টার, বিল-ভাউচার। গত পাঁচ অর্থবছরে (২০২১–২২ থেকে ২০২৫–২৬) আয়ের ৩ কোটি টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়নি।
২ ঘণ্টা আগে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৪ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফলে গড় পাসের হার ৪৪ দশমিক ২৭ শতাংশ।
১৪ ঘণ্টা আগে
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা ও ‘ফেয়ারওয়েল অ্যান্ড ফিজিক্স নাইট-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে পদার্থবিজ্ঞান সমিতির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন...
১৫ ঘণ্টা আগে
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্র উপদেষ্টা, চারটি হলের প্রভোস্ট, একজন আবাসিক শিক্ষক ও সেন্ট্রাল ল্যাবরেটরির অতিরিক্ত পরিচালক পদে নতুন নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান এসব পদে নিয়োগ দিয়েছেন।
১ দিন আগে