
কুমিল্লা শিক্ষা বোর্ডে ২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবারের ফলাফলে পাসের হার দাঁড়িয়েছে ৪৮ দশমিক ৮৬ শতাংশ। ছেলেদের তুলনায় মেয়েরা ফলাফলে এগিয়ে রয়েছেন পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. শামছুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।
বোর্ড সূত্রে জানা গেছে, চলতি বছর কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে ৯৯ হাজার ৫৭৬ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ৪২ হাজার ৫২ ছেলে এবং ৫৭ হাজার ৫২৪ জন মেয়ে। তাঁদের মধ্যে ৪৮ হাজার ৬৫৭ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।
মেয়েদের মধ্যে পাস করেছেন ৩০ হাজার ৭০১, যা অংশগ্রহণকারীদের ৫৩ দশমিক ৩৭ শতাংশ। অপর দিকে ছেলেদের মধ্যে পাস করেছেন ১৭ হাজার ৯৫৬ জন, পাসের হার ৪২ দশমিক ৭০ শতাংশ।
এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডে ২ হাজার ৭০৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন। এর মধ্যে ১ হাজার ৭৪৯ জন মেয়ে ও ৯৫৮ জন ছেলে শিক্ষার্থী। মেয়েদের ফলাফলে এই ব্যবধান তাঁদের একাডেমিক সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে বলে মন্তব্য করেন বোর্ডের চেয়ারম্যান।
অধ্যাপক মো. শামছুল ইসলাম বলেন, ‘মেয়েদের ধারাবাহিক সাফল্য আমাদের জন্য গর্বের বিষয়। এই ফলাফল তাদের পরিশ্রম, অধ্যবসায় ও পরিবার-প্রতিষ্ঠানের যৌথ প্রচেষ্টার ফসল।’ তিনি আরও জানান, এবারের পরীক্ষায় বোর্ডের অধিভুক্ত পাঁচ শিক্ষাপ্রতিষ্ঠান শতভাগ পাসের গৌরব অর্জন করেছে। অন্যদিকে ৯টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি।
ফলাফল প্রকাশের সময় কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রধান কার্যালয়ে উপস্থিত ছিলেন বোর্ড সচিবসহ অন্য কর্মকর্তারা।

দেশজুড়ে গতকাল শুক্রবার জিএসটি গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ‘সি’ ইউনিটের (বাণিজ্য অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত এ পরীক্ষায় পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পিবিপ্রবি) কেন্দ্রে ৮১ শতাংশ...
১ ঘণ্টা আগে
উত্তর আমেরিকার দেশ কানাডায় যাঁরা উচ্চশিক্ষার স্বপ্ন দেখছেন, তাঁদের জন্য সুখবর নিয়ে এসেছে দেশটির ইউনিভার্সিটি অব ম্যানিটোবা। দেশটির বিশ্ববিদ্যালয়টি ২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি পর্যায়ে অধ্যয়নের জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছ থেকে বৃত্তির আবেদন আহ্বান করেছে।
৬ ঘণ্টা আগে
রাজধানী ঢাকাসহ সারা দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবিলায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বিশেষ করে, পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগে ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
১ দিন আগে
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় দেশের সব শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আজ বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
৩ দিন আগে