
আদালতের নির্দেশনা অনুযায়ী দলীয় ব্যক্তিকে স্কুল পরিচালনা কমিটির সভাপতি করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী। এর ব্যত্যয় হলে আবার আদালতে যাবেন বলে জানিয়েছেন তিনি।
‘নির্বাচনী ইশতেহারের আলোকে আগামী দিনের শিক্ষা খাত: নতুন চিন্তা, নতুন কাঠামো ও নতুন পদক্ষেপ’ শীর্ষক সংলাপে মঞ্চে উপস্থিত প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে উদ্দেশ করে এ কথা বলেন রাশেদা কে চৌধূরী। আজ সোমবার রাজধানীর লেকশোর হোটেলে নাগরিক প্ল্যাটফর্ম নামে একটি সংগঠন এ সংলাপের আয়োজন করে।
রাশেদা কে চৌধূরী বলেন, ‘বলা হয়েছে যে এডুকেশন এজ আ পলিটিক্যাল অ্যাজেন্ডা। অবশ্যই রাজনৈতিক অ্যাজেন্ডা তবে এটি যেন দলীয় অ্যাজেন্ডা না হয়। পার্টির অ্যাজেন্ডা না হয়। বিভিন্ন জায়গায় বলা হচ্ছে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতির যোগ্যতা কমানো হবে। আমরা তো সিঁদুরে মেঘ দেখলেই ডরাই! সে জন্য বলছি সেখানে যেন রাজনৈতিক মনোনয়ন দেওয়া না হয়। আমি স্মরণ করিয়ে দিতে চাই, ২০১৭ সালের হাইকোর্টের একটি রিটের একটি রুলিং আপিল বিভাগ আপহোল্ড করেছেন। আদালত বলেছেন, কোনো দলীয় কাউকে কোনো স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি করা যাবে না। আপনারা যদি দেন আমি আবার আদালতে গিয়ে রিট করব। শিক্ষাকে রাজনীতিকরণ করতে দেওয়া যাবে না।’
রাশেদা কে চৌধূরী আরও বলেন, ‘সংবিধান নিয়ে অনেক কথা হচ্ছে কিন্তু শিক্ষাকে নাগরিক অধিকার হিসেব এখনো সংবিধানে স্বীকৃতি পায়নি। এটা রাষ্ট্রের দায়িত্ব হিসেবে সংবিধান স্বীকৃত।’
প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ পরে এ বিষয়ে জবাব দেন। প্রতিমন্ত্রীর বক্তব্যের মাঝে বিষয়টি নিয়ে ফের প্রশ্ন তোলেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য।
শিক্ষা খাত নিয়ে বিভিন্ন বিষয়ে তুলে ধরে বক্তব্য দেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। একপর্যায়ে রাশেদা কে চৌধূরীর বক্তব্য প্রসঙ্গ প্রতিমন্ত্রী বলেন, ‘ঢাকা শহর থেকে শুরু করে গ্রাম-মহল্লা যেখানেই যান না কেন, দেখবেন ওই এলাকার মুরব্বিরা কোনো না কোনো রাজনৈতিক দলের সঙ্গে কানেকটেড। তাহলে তো কোনো মুরব্বি পাওয়া যাবে না।’
প্রতিমন্ত্রীর এই বক্তব্যের পর অনুষ্ঠানের সভাপতি দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘কানেকটেড বিষয় না। দেখতে হবে তিনি দলীয় পদে আছেন কি না। থাকলে এখানে প্রশ্ন থাকবে।’
ববি হাজ্জাজ বলেন, ‘গণমাধ্যমে বিভিন্ন খবর এসেছে। তবে সেগুলো এখনো বাস্তব না। আমরা এখানে একটি নীতি তৈরিতে কাজ করছি। ঈদের পর আমরা স্টেকহোল্ডারদের সঙ্গে বসব। তারপর সিদ্ধান্ত হবে।’

২০২৬-২৭ শিক্ষাবর্ষের মেডিকেলে ভর্তি-ইচ্ছুকদের প্রস্তুতি চলছে পুরোদমে। হাতে আর বেশি সময় নেই। আগামী দু-তিন মাসের মধ্যে অনেকের সামনে খুলে যাবে কাঙ্ক্ষিত মেডিকেল কলেজের দরজা। এই অল্প সময়ে শুধু পড়লেই হবে না, প্রয়োজন সঠিক পরিকল্পনা, কৌশলী প্রস্তুতি ও নিয়মিত অনুশীলন।
২ ঘণ্টা আগে
২০২৬-২৭ শিক্ষাবর্ষে সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত ভর্তি প্রক্রিয়ায় থাকা ২০টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে নতুন করে আরও দু-তিনটি বিশ্ববিদ্যালয় যুক্ত হতে পারে। এর মধ্যে রয়েছে বগুড়া বিশ্ববিদ্যালয়, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় ও মেহেরপুর বিশ্ববিদ্যালয়।
৮ ঘণ্টা আগে
আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে অনুষ্ঠিত এক সভায় এবারের গুচ্ছ ভর্তি পরীক্ষার মূল কমিটি গঠন করা হয়েছে। সভায় ২০টি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি নতুন বিশ্ববিদ্যালয় যুক্ত করার বিষয়টি নিয়ে আলোচনা হয়।
১৬ ঘণ্টা আগে
সভায় বাংলাদেশের শ্রমবাজারে নারীর অংশগ্রহণ, নারীর অর্থনৈতিক স্বাধীনতা, গৃহস্থালি ও যত্নমূলক কাজের সামাজিক ও অর্থনৈতিক গুরুত্ব এবং নারীর সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে রাষ্ট্র, সমাজ ও কর্মক্ষেত্রের ভূমিকা নিয়েও আলোচনা হয়।
২ দিন আগে