Ajker Patrika

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন শিক্ষার্থীদের বরণ

আজকের পত্রিকা ডেস্ক­
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন শিক্ষার্থীদের বরণ
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ছবি: বিজ্ঞপ্তি

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ‘ড্যাফোডিল স্মার্ট সিটি’ ক্যাম্পাসে নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ‘ওরিয়েন্টেশন প্রোগ্রাম সামার-২৬’। সোমবার (১১ মে) রাজধানীর সাভারের বিরুলিয়ায় অবস্থিত ক্যাম্পাসে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে নবীনদের বিশ্ববিদ্যালয়জীবনের আনুষ্ঠানিক সূচনা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অভিনেতা জাহিদ হাসান। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম আর কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষিকা ও প্রশাসনিক কর্মকর্তারা। ভিডিও বার্তার মাধ্যমে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. সবুর খান।

অফিস অব দ্য স্টুডেন্ট অ্যাফেয়ার্সের তত্ত্বাবধানে আয়োজিত ‘ক্লাব রিক্রুটমেন্ট প্রোগ্রাম’-এ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব অংশ নেয়। এ সময় শিক্ষার্থীরা নিজ নিজ আগ্রহ অনুযায়ী ক্লাবে সদস্য হওয়ার সুযোগ পান।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল পাঁচটি অনুষদের সফল অ্যালামনাইদের অংশগ্রহণে অভিজ্ঞতা বিনিময় সেশন। এতে বক্তব্য দেন র‍্যানকন অটো ডিভিশন-২-এর ক্রিয়েটিভ লিড এ এস এম আরিফ, গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশনের (গেইন) প্রজেক্ট কো-অর্ডিনেটর ও অ্যাস্ট্রাজেনেকার ইউথ হেলথ প্রোগ্রামের অ্যাডভাইজরি বোর্ড সদস্য মেহেদী হাসান বাপ্পি, জনতা ব্যাংক পিএলসির প্রিন্সিপাল অফিসার নুসরাত জাহান এবং আকন্দ ইঞ্জিনিয়ারিংয়ের সিইও এ এম তাজউদ্দিন আহমেদ।

বক্তারা তাঁদের কর্মজীবনের অভিজ্ঞতা তুলে ধরে শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। একই সঙ্গে ড্যাফোডিল স্মার্ট সিটির আধুনিক প্রযুক্তি এবং অবকাঠামোর সর্বোচ্চ ব্যবহার করে দক্ষ ও আত্মবিশ্বাসী পেশাজীবী হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি গত সেমিস্টারে বিভিন্ন অনুষদের কৃতী শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়। শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘটে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের আয়োজন নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিবেশের সঙ্গে দ্রুত খাপ খাইয়ে নিতে এবং ভবিষ্যৎ লক্ষ্য অর্জনে সহায়ক ভূমিকা রাখবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুলিশের জঙ্গিবিরোধী ইউনিট থাকছে না

রাঙামাটির চাকমা সার্কেল চিফ দেবাশীষ রায়ের স্ত্রীকে সতর্ক করল জেলা প্রশাসন

ফেনী ও পঞ্চগড়ের আলোচিত দুই এসপি প্রত্যাহার

৯০ লাখ ভোটার বাদ দিয়ে হারানো হয়েছে তৃণমূলকে, মমতার আবেদনে সাড়া দিলেন আদালত

বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণে ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি হস্তান্তর: শুভেন্দু

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত