
সরকারি বিশ্ববিদ্যালয়ের নিয়োগে ন্যায্যতা ও স্বচ্ছতা নিশ্চিতে স্বাধীন কমিশন গঠন করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে শিক্ষা খাতে দুর্নীতি বন্ধে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বিভিন্ন সময় দেওয়া প্রতিবেদন ও সুপারিশ বাস্তবায়নে ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তাও জানতে চাওয়া হয়েছে রুলে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব, ইউজিসি এবং দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। এই সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে আজ রোববার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলনের বেঞ্চ এ রুল জারি করেন।
এর আগে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নিয়োগে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. নূরুল হুদা।
গত ৩ জুন রিটটি করা হয়। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী অনীক আর হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।
আইনজীবী নূরুল হুদা আজকের পত্রিকাকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগে দীর্ঘদিন ধরে দুর্নীতি হয়ে আসছে। গত ৫ বছরে ২৭–৩০টি বিশ্ববিদ্যালয়ে নিয়োগে দুর্নীতি নিয়ে ইউজিসি তদন্ত করেছে। তারা রিপোর্ট দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ে। সেখানে দুর্নীতির প্রমাণ মেলার পরও শিক্ষা মন্ত্রণালয় কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে না। ব্যবস্থা না নেওয়ায় সেটা চ্যালেঞ্জ করে রিট করেছি।’

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠনসংক্রান্ত প্রবিধানমালা, ২০২৬ এখনো চূড়ান্ত হয়নি। এ কারণে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কমিটি গঠনের কার্যক্রম বন্ধ রাখতে হবে। এ নির্দেশনা দেশের সব বেসরকারি নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের...
২ ঘণ্টা আগে
নানা কর্মসূচির মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শোক দিবস পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার দিবসটি উপলক্ষে জগন্নাথ হল স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, প্রার্থনা, রক্তদানসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
৩ ঘণ্টা আগে
সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত আন্তর্জাতিক এআই হ্যাকাথনে চ্যাম্পিয়ন হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সায়েম হোসেন ও তাঁর দল। দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য আরবি ভাষা ও কোরআনিক শিক্ষা...
৭ ঘণ্টা আগে
নোট-গাইড পড়েই তো ছেলে-মেয়েরা পাস করে যায়। হ্যাঁ, পাস করে যায়, কিন্তু বিষয়টি মোটেও শিখে যায় না! তুমি নিজেই বলো, ট্রেলার দেখে কি সিনেমা দেখা হয়? যেকোনো গাইড তোমাকে দেয় উত্তরটা, আর আমি দেখাই উত্তরে পৌঁছানোর পথটা।
১২ ঘণ্টা আগে