
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নবম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. এম এম শরীফুল করীম। তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক।
আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে কুবির নতুন উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীমকে এ পদে নিয়োগ দেওয়া হয়। তিনি আগামী চার বছর উক্ত পদে দায়িত্ব পালন করবেন। তবে রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬-এর ধারা ১০(১) অনুযায়ী অধ্যাপক ড. এম এম শরীফুল করীমকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ করা হলো। তাঁকে নিয়োগের শর্তে বলা হয়েছে, উপাচার্য পদে যোগদানের তারিখ থেকে তাঁর মেয়াদকাল হবে চার বছর। তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন। বিধি অনুযায়ী অন্য সুবিধা ভোগ করবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তিনি সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করবেন।

বুয়েট, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান...
৫ মিনিট আগে
শিক্ষকদের দেওয়া প্রশাসনিক দপ্তরের তালা ভেঙে আজ বৃহস্পতিবার সকালে দখলে নেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য ড. মোহাম্মদ তৌফিক আলম। কিন্তু বিকেলে খবর আসে তাঁর বিদায় ঘণ্টা বেজে গেছে। অধ্যাপক ড. মো. মামুন অর রশিদকে বিশ্ববিদ্যালয়ের সপ্তম উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
২২ মিনিট আগে
স্থায়ী ক্যাম্পাসের দাবিতে কিশোরগঞ্জের বেসরকারি বিশ্ববিদ্যালয় ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শাটডাউন ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার দুপুর ১টা থেকে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ করে দিয়েছেন তাঁরা। একই সঙ্গে নানা অনিয়ম ও সংকট নিরসনে...
২ ঘণ্টা আগে
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সপ্তম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. আনিসুর রহমান। আজ বৃহস্পতিবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
২ ঘণ্টা আগে