
বিশ্বের প্রাচীনতম এবং প্রথম আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত ভারতের নালন্দা বিশ্ববিদ্যালয়। বিহারে গুপ্ত সাম্রাজ্যের আমলে ৪২৭ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়। প্রাচীন ভারতের এই শিক্ষাকেন্দ্র বৌদ্ধশিক্ষার পাশাপাশি দর্শন, চিকিৎসাবিদ্যা, যুক্তিবিদ্যা, গণিত ও জ্যোতির্বিদ্যাসহ বিভিন্ন বিষয়ে জ্ঞানচর্চার জন্য বিখ্যাত ছিল।
নালন্দায় ভারত ছাড়াও চীন, তিব্বত ও মধ্য এশিয়ার বিভিন্ন অঞ্চল থেকে শিক্ষার্থীরা পড়াশোনা করতে আসতেন। আবাসিক ব্যবস্থা থাকায় শিক্ষার্থীরা ক্যাম্পাসেই বসবাস করে শিক্ষা ও জ্ঞানচর্চায় যুক্ত থাকতেন। সে সময় নালন্দা এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ উচ্চশিক্ষাকেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করে।
ইতিহাসের বিভিন্ন পর্যায়ে নালন্দা একাধিকবার আক্রমণের শিকার হয়। ১১৯৩ খ্রিষ্টাব্দে আক্রমণে প্রাচীন নালন্দা ধ্বংস হয়ে যায়। দীর্ঘ সময় পর ২০১৪ সালে নালন্দা বিশ্ববিদ্যালয়ের আধুনিক কার্যক্রম পুনরায় শুরু হয়। শুরুতে অস্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম পরিচালিত হলেও পরে বিশ্ববিদ্যালয়টির জন্য নতুন ক্যাম্পাস গড়ে তোলা হয়।
প্রাচীন নালন্দার ঐতিহ্য ও জ্ঞানচর্চার ইতিহাস আজও বিশ্বের উচ্চশিক্ষার ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু হবে আগামী ১৫ নভেম্বর। ওইদিন দুপুর ১২টা থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়ে চলবে ১০ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
৩০ মিনিট আগে
তুরস্কের রাজধানী আঙ্কারার মাঠ। বিস্তীর্ণ দুর্গম এলাকা। হাতে সময় খুবই কম। তবু থামেনি গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের (জিইউবি) মার্স রোভার দল ‘ক্ল্যাডোস’। দেড় বছরের প্রস্তুতি শেষে তুরস্কে গিয়ে প্রতিযোগিতার মুখোমুখি হয় দলটি।
২ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তার বিশ্বমঞ্চে আবারও বাংলাদেশের জয়। ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে (আইওএআই) এবার তিনটি ব্রোঞ্জ পদক পেয়েছে বাংলাদেশ দল।
৩ ঘণ্টা আগে
হাজারো স্বপ্ন বুকে নিয়ে সহস্রাধিক নবীন পা রেখেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সবুজ প্রাঙ্গণে। কারও স্বপ্ন কৃষিকে বদলে দেওয়া, কেউ গবেষণায় নতুন দিগন্ত খুলতে চান, কেউ প্রাণিসম্পদ উন্নয়নে কাজ করতে, আবার কারও স্বপ্ন দেশ গড়ার।
৪ ঘণ্টা আগে