গুচ্ছ পদ্ধতিতে দেশের ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষে শিক্ষার্থীদের ভর্তির অনলাইন আবেদন শুরু হবে আগামী মাসে। গতকাল শনিবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এ তথ্য জানিয়েছেন।
উপাচার্য বলেন, গত শুক্রবার রাতে অনুষ্ঠিত গুচ্ছ কমিটির সভায় আগামী মাস থেকে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোয় ভর্তির আবেদন শুরুর বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। এখনো তারিখ চূড়ান্ত হয়নি। আগের সব বিশ্ববিদ্যালয় গুচ্ছে থাকছে। এ বিষয়ে শিগগিরই বিস্তারিত জানানো হবে।
এদিকে জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ক্লাস শুরুর বিষয়ে উপাচার্যরা একমত হয়েছেন বলে জানিয়েছেন বৈঠকে অংশ নেওয়া রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শাহ আজম।
শাহ আজম বলেন, বৈঠকে অংশ নেওয়া উপাচার্যরা জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরুর বিষয়ে একমত হয়েছেন। এর আগে ভর্তির যাবতীয় কার্যক্রম শেষ করা হবে। আর গত কয়েকবারের অভিজ্ঞতার আলোকে যেন এবারের ভর্তি কার্যক্রম আরও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সে বিষয়েও আলোচনা হয়েছে।
২০২০-২১ শিক্ষাবর্ষে প্রথমবারের মতো দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি পদ্ধতিতে অংশ নিয়েছিল। গত বছর এর সঙ্গে আরও দুটি বিশ্ববিদ্যালয় যুক্ত হয়।
গুচ্ছভুক্ত ২২টি উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে রয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়।
এ ছাড়া রয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
কয়েকটি বিশ্ববিদ্যালয় পৃথক পরীক্ষার মাধ্যমে ভর্তি নেবে, সেগুলো হলো ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট), রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
এ ছাড়া তিনটি প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও সাতটি কৃষি বিশ্ববিদ্যালয় আলাদাভাবে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি কার্যক্রম সম্পন্ন করে। প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলো হলো চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আর সাত কৃষি বিশ্ববিদ্যালয় হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগে এই ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়।
২ ঘণ্টা আগে
সীমান্তে বাংলাদেশি হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) জাতীয় ছাত্রশক্তি। আজ রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
২ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক ডিজাইন বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল প্রাং বিশ্ববিদ্যালয়ের নতুন ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন। রোববার (১০ মে) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম তাঁকে এ দায়িত্ব প্রদান করেন।
৩ ঘণ্টা আগে
সারা দেশে অনুষ্ঠিত এসএসসি ও সমমান পরীক্ষার নবম দিনে ৩১ হাজার ৮৯৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। একই সঙ্গে অসদুপায় অবলম্বনের দায়ে ৯ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। আজ রোববার আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে...
৪ ঘণ্টা আগে